admin

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

সিলেট মহানগর কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

1

দেশের কৃষক সমাজের কল্যাণে কাজ করে
যাচ্ছে সরকার: শামীমা শাহরিয়ার এমপি

2

কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষক লীগ সারা দেশে কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতার আসার পর থেকেই কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেততৃত্বাধীন সরকার প্রতিবছর শত-শত কোটি টাকা ভর্তুকি দেওয়ার ফলে কৃষকরা বিনামূল্যে কৃষি সরঞ্জাম, সার-কীটনাশক ও বীজ পাচ্ছে। এমনকি কৃষকদের দশ টাকার হিসাব খুলে বিনা জামানতে ঋণ দেয়া হচ্ছে। কারণ এ দেশ কৃষিনির্ভর দেশ। কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আর কৃষিকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে। সেজন্য কৃষকের সকল চাহিদা পূরণ করছে শেখ হাসিনা সরকার। বর্তমান সরকার মহা পরিকল্পনা নিয়ে দেশের কৃষক সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি ২৯ নভেম্বর রোববার বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট মহানগর কৃষক লীগের উদ্যোগে বর্ধিত সভায় উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর কৃষক লীগের সভাপতি ও কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরীর সভাপতিত্বে ও এডভোকেট আব্দুর রকিব বাবলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি দেওয়ান জয়নুল আবেদীন, প্রধান বক্তার বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কেন্দ্রীয় কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. জহির উদ্দিন লিমন, সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর কৃষক লীগের সহ সভাপতি হোসেন আহমদ, ডা. বিজিত পাল, ডা. নজরুল ইসলাম ফারুকী, যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব বক্স, শমসের সিরাজ সুহেল, কৃষক লীগ নেতা কয়েছ লুদী, এইচ আর শাকিল, মাজহারুল ইসলাম রুকন, সাহাবুদ্দিন, বিপ্লব আচার্য্য, সাহাজাল আহমদ, শাওন আহমদ, জমশেদ সিরাজ, আব্দুল মতিন, আজির উদ্দিন, মফিজুর রহমান মতি, আলী হায়দার রুমান, মো. রুকন উদ্দীন, আব্দুল হামীদ, শাহেদ আহমদ, ফজলুর রহমান, রেবাকা জাহান রুজি, শেখ ফরিদা ইয়াছমিন হেপী, পাপরী রায়, ফারহানা বেগম হেনা, মিন্টু রায় চৌধুরী, জাকারিয়া পল্লব প্রমুখ। বিজ্ঞপ্তি

6

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

4 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫

বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক

বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক

5 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

3 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

4 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

7 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

6 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

5 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি

1
4