editor

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

সুনামগঞ্জে ট্রাকের চাপায় যুবক নিহত

সুনামগঞ্জে ট্রাকের চাপায় যুবক নিহত

5

সুনামগঞ্জ :

সুনামগঞ্জ-সিলেট সড়কের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে পৌরসভার ট্রাকের ধাক্কায় শামীম আহমেদ রনি (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত শামীম ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বড়ই গ্রামের মৃত গোলে নূর আহমদের ছেলে। তিনি শহরের হাসননগর এলাকার সুলতানপুরে ১৫/১ নম্বর বাসায় ভাড়া থাকতেন। সুনামগঞ্জ শহরে কয়েক বছর যাবৎ ব্যবসা করে আসছিলেন তিনি।

3

নিহতের খালাতো ভাই সাহেব আলী বলেন, ‘স্থানীয়রা আমাকে জানিয়েছেন আমার খালাতো ভাই শামীম আহমেদ রনিকে পৌরসভার একটি ট্রাক চাপা দিয়েছে।’

3

সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়েছি মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছে পৌরসভার ট্রাক । ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। খুব সম্ভববত এটি পৌরসভা ট্রাক নম্বর-৬।’

5

তবে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘সুনামগঞ্জ পৌরসভার ট্রাক চাপা দেয়নি। একটি সিএনজিচালিত অটোরিকশা ওই মোটরসাইকেলকে চাপা দিয়েছে।’

সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ‘আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসেছি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

2

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

6 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

1 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

2 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

4 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

5 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

6 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
7