editor

প্রকাশিত: 10:48 AM, September 11, 2020

সেনবাগে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ৫

সেনবাগে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ৫

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন ইউপি সদস্য রয়েছেন।

সালিশের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়া ও ভুক্তভোগী নারীকে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আটক ব্যক্তিদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ (৩২) বাদী হয়ে ১১ জনকে আসামি করে সেনবাগ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার বীজবাগ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবু বক্কর ছিদ্দিক এবং একই ইউনিয়নের বাসিন্দা মাসুদ, ইয়াছিন, আব্দুল হক মাস্টার ও ওবায়দুল হক।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, গত সাত-আটদিন আগে ওই গৃহবধূ পারিবারিক কলহের জের ধরে কোম্পানীগঞ্জ উপজেলায় তার বাবার বাড়ি চলে যান। পরে ৫ সেপ্টেম্বর তার স্বামীর বন্ধু দিদারকে বিষয়টি জানাতে ফেনীতে যান তিনি। দিদার রাতে তাকে সেনবাগে স্বামীর বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে একটি নির্জন স্থানে নিয়ে যান। পরে সেখানে দিদারসহ চারজন তাকে ধর্ষণ করেন।

ওসি আরো জানান, ভুক্তভোগী গৃহবধূ বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ছিদ্দিককে জানালে তিনি সালিশ ডেকে উল্টো ওই নারীকে চরিত্রহীন আখ্যা দেন এবং দলবল নিয়ে তাকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেন। পরে বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ সেনবাগ থানায় চার ধর্ষক ও সালিশে নির্যাতনকারী সাতজনকে আসামি করে মামলা করেন। পুলিশ রাতেই ইউপি সদস্যসহ পাঁচ আসামিকে আটক করে। পরদিন তাদের গ্রেফতার দেখানো হয়। অভিযুক্ত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ