editor
প্রকাশিত: 6:54 PM, March 2, 2022
স্কলার্সহোম মেজরটিলা কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তিকৃত শতশত নবাগত শিক্ষার্থী ও অভিভাকদের উচ্ছ্বাস উপস্থিতিতে ০২ মার্চ কলেজ অডিটোরিয়ামে প্রাণবন্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম- ২০২২ অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় প্রভাষক মুকতার আহমেদের কুরআন তিলাওয়াত ও শিক্ষিকা তমালিকা তালুকদারের গীতাপাঠে শুরু হয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম। উৎসবমুখর এ আয়োজনের শুরুতে পরিবেশন করা হয় স্কলার্সহোমের থীম সংগীত।
কো-অর্ডিনেটর প্রভাষক মো. ইমদাদুল হক এর স্বাগত বক্তব্যে কলেজ নতুন শিক্ষার্থীদের সার্বিক একাডেমিক নিয়ম কানুন ও বিভাগীয় শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ মো. ফয়জুল হক নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, আজ থেকে তোমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো, স্কলার্সহোম মেজরটিলা কলেজের এই স্বাপ্নিক ক্যাম্পাসে তোমাদেরকে স্বাগতম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উল্লেখ করেন, উচ্চমাধ্যমিক স্তর হলো শিক্ষা জীবনের ‘টার্নিং পয়েন্ট’। এজন্য তোমাদের প্রয়োজন লক্ষ্য নির্ধারণ করা এবং অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়া। তিনি আরো বলেন, তোমাদের প্রতিভার সর্বোচ্চ যত্ন নেয়া, অধ্যয়নমুখী ব্যাক্তিত্ব গঠন ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সকল দক্ষতা অর্জনে আমরা তোমাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ। এছাড়া অধ্যক্ষ হক তাঁর বক্তৃতায় সার্বিক শৃংখলা ও গুনগত শিক্ষার উপর গুরুত্বারূপ করেন।
পরিশেষে অভিভাবকসহ উপস্থিত সুধিমন্ডলিকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সফল পরিসমাপ্ত টানেন অধ্যক্ষ মহোদয়।
1 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
7 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
4 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
3 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
4 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
1 স্টাফ রিপোর্টার: সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয়
5 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
2 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।