editor
প্রকাশিত: 7:57 AM, September 22, 2020
ডেস্ক রিপোর্ট:-
লক্ষ্মীপুরে শাহনাজ আক্তার স্বপ্না নামে এক গৃহবধূর গর্ভে কন্যা সন্তান আছে জেনে তাকে মৌখিকভাবে তালাক দিয়েছেন স্বামী আলাউদ্দিন রিপন (৩২)।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ স্বপ্না। লক্ষ্মীপুরে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের জাগিরদার বাড়িতে ঘটনাটি ঘটে।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গৃহবধূ স্বপ্না বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে তার স্বামী আলাউদ্দিন রিপন, দেবর মাইন উদ্দিন ছোটন, শ্বশুর শাহাবুদ্দিন ও শাশুড়ি জাহানারা বেগমকে আসামি করা হয়। আসামিরা সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের জাগিরদার বাড়ির বাসিন্দা।
ভুক্তভোগী স্বপ্না জানান, ২০১৯ সালের ২৮ নভেম্বর পারিবারিকভাবে স্বপ্নাকে বিয়ে করে ঘরে তোলেন প্রবাস ফেরত যুবক আলাউদ্দিন রিপন। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে ২ ভরি স্বর্ণালংকার ও ২ লক্ষাধিক টাকার আসবাবপত্র উপঢৌকন দেন স্বপ্নার বাবা। বিয়ের দেনমোহর ৬ লাখ টাকা ধার্য করা হয়। কিন্তু কয়েক মাস পর থেকেই স্বপ্নার সংসারে পারিবারিক কলহ দেখা দেয়।
গৃহবধূ শাহনাজ আক্তার স্বপ্না আরও জানান, তার স্বামী আলাউদ্দিন রিপন তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না পেয়ে বিভিন্নভাবে তাকে নির্যাতন শুরু করেন। এতে রিপনের ছোট ভাই মাইন উদ্দিন ছোটন, বাবা শাহাবুদ্দিন ও মা জাহানারা বেগম জড়িত রয়েছে। এরই মধ্যে গৃহবধূ স্বপ্না অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
সম্প্রতি আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানা যায় তার গর্ভে কন্যা সন্তান রয়েছে। এ বিষয়টি জানতে পেরে তার ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় শ্বশুরবাড়ির লোকজন। গত ৯ সেপ্টেম্বর স্বপ্নাকে এলোপাথাড়ি মারধর করে তার গর্ভের শিশুটিকে হত্যার চেষ্টা চালায় রিপন। এরপর বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের সদস্য (৭নং
ওয়ার্ড) মিজানুর রহমান মিলুর সহযোগিতায় টানা ৮দিন তাকে গৃহবন্দী করে রাখা হয়। যেন স্বপ্না আইনের আশ্রয় নিতে না পারে। পরে খবর পেয়ে স্বপ্নার স্বজনরা ছুটে গিয়ে শ্বশুরবাড়ি থেকে তাকে আহতাবস্থায় উদ্ধার করে এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।এদিকে গৃহবধূ নির্যাতনের ঘটনায় জড়িত আলাউদ্দিন রিপনসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী গৃহবধূ স্বপ্নার মা বাবাসহ স্বজনরা।
অন্যদিকে গর্ভে কন্যা সন্তান জেনে স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবির বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত আলাউদ্দিন রিপন। তিনি জানান, পারিবারিক কলহের জেরে রাগের মাথায় স্ত্রীকে মৌখিকভাবে তালাক দিলেও পরে মসজিদের ইমামের মাধ্যমে বিষয়টি সমাধান করে নেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, অভিযোগের আলোকে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
3 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির
7 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল
7 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ
5 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন
7 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি
5 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে
1 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন
3 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন