editor
প্রকাশিত: 10:44 AM, September 13, 2020
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীর পাড় ভেঙে মাটিচাপা পড়ে সাহাব উদ্দিন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালের দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের জনতা বাজার ঘাট সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
সাহাব ওই উপজেলার ২ নম্বর চানন্দী ইউনিয়নের মোল্লা গ্রামের রুহুল আমিনের ছেলে। স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে মেঘনা নদীর পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরছিল সাহাব। এসময় হঠাৎ নদীর পাড়টি ধসে পড়ে মাটির নিচে চাপা পড়ে ওই কিশোর। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মাটিতে চাপা পড়া অবস্থায় সাহাবকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে জানান, খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
7 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
5 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
8 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
5 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
2 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে