editor

প্রকাশিত: 1:36 PM, September 29, 2020

১০ লাখ মৃত্যু যন্ত্রণাদায়ক মাইলফলক: জাতিসংঘ মহাসিচব

১০ লাখ মৃত্যু যন্ত্রণাদায়ক মাইলফলক: জাতিসংঘ মহাসিচব

1

অনলাইন ডেস্ক:-

2

বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘আমাদের বিশ্ব এক বেদনাদায়ক মাইলফলক পৌঁছেছে। এ মহামারিতে ১০ লাখ মানুষের প্রাণহানি হয়েছে। এটি মনকে যন্ত্রণা দেওয়ার মতো একটি সংখ্যা। আমাদের অবশ্যই প্রত্যেক জীবনের দিকে দৃষ্টি রাখতে হবে। তাঁরা আমাদের বাবা, মা, স্ত্রী, স্বামী, ভাই, বোন, বন্ধু বা সহকর্মী কেউ ছিলেন। এই রোগের ক্ষয়ক্ষতি সে ব্যথা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’

1

আন্তোনিও গুতেরেস আরও বলেছেন, ‘ভাইরাসের বিস্তার, চাকরি হারানো, শিক্ষা ব্যাহত, আমাদের জীবনের বিপর্যয়গুলো শেষ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা এ চ্যালেঞ্জ উতরে যেতে পারব। তবে আমাদের ভুল থেকে শিখতে হবে। দায়িত্বশীল নেতৃত্ব, বিজ্ঞান, সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তবে ভুয়া তথ্য সর্বনাশ ডেকে আনতে পারে।’

জাতিসংঘের মহাসচিব মানুষকে শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক পরা ও হাত ধোয়ার মতো বিষয়গুলো মেনে চলতে আহ্বান জানান।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, গত রোববার বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ জানুয়ারি করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। চলতি বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনায় বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মোট মারা যাওয়া মানুষের সংখ্যা সম্প্রতি ২ লাখ ছাড়ায়। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ৭১ লাখের বেশি।

7

ব্যাংকক পোস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর ম্যালেরিয়ায় যে পরিমাণ মানুষ মারা যায় এ বছর করোনাভাইরাসে মারা যাওয়া মানুষের সংখ্যা তার দ্বিগুণ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকটি দেশে মৃত্যু ও সংক্রমণের হার বেড়ে গেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মৃত্যুর সংখ্যা ৫ লাখ থেকে ১০ লাখে পৌঁছাতে মাত্র তিন মাস লেগেছে। এ বছরের জানুয়ারিতে চীনে প্রথম মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়। প্রতি ২৪ ঘণ্টার বিশ্বে ৫ হাজার ৪০০ জনের বেশি মারা যাচ্ছেন। এ হিসাবে প্রতি ঘণ্টায় ২২৬ জন ও প্রতি ১৬ সেকেন্ডে একজন মারা যাচ্ছেন।

4

অনেক বিশেষজ্ঞ প্রকৃত মৃত্যুর সংখ্যা নিয়েসন্দিহান। কারণ অনেক দেশ যথেষ্ট পরীক্ষা না করায় প্রকৃত সংক্রমণ বা মৃত্যুর চিত্র পাওয়া যায় না।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

4 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের

আবুর কাবুতে পরিবহন সেক্টর

আবুর কাবুতে পরিবহন সেক্টর

5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। 1 পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

5 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

4 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

5 ‎সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎ বুধবার (১২ আগস্ট)

বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

5 সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা শুক্রবার

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা শুক্রবার

4 পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার উদ্যোগে আগামী শুক্রবার

1
7