editor

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জরুরি প্রত্যাশা

অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জরুরি প্রত্যাশা

6

ছাত্র-জনতার রক্তের অক্ষরে লিখিত অভূতপূর্ব অভ্যুত্থান প্রিয় মাতৃভূমির জন্য খুলে দিয়েছে সম্ভাবনার অপার সম্ভার। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের যাঁতাকলে পিষ্ট নিপীড়িত নিষ্পেষিত মানুষ পেয়েছে মুক্তির স্বাদ। এমতাবস্থায় ছাত্র-জনতার এই বিজয়কে সুসংহত করে আপামর জনসাধারণের সামগ্রিক মঙ্গল এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আশু করণীয় সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা:

6

১. বর্তমান সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ বিকাশে সহায়ক বিধায় এই সংবিধান এবং সরকার ব্যবস্থা বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আদলে ক্ষমতার ভারসাম্য সমন্বিত রাষ্ট্রপতিশাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন। আগামী ছয় মাসের মধ্যে নতুন সংবিধান রচনা পূর্বক গণভোটের আয়োজন এবং পর্যায়ক্রমে নতুন প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচন আয়োজন করা। নব-নির্বাচিত রাষ্ট্রপতি সৎ, যোগ্য এবং দক্ষ লোকদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করবেন। সংসদ সদস্যগণ মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও সিনেটের ন্যায় রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য রক্ষা করবেন।

২. বিগত সরকারের আমলে সংঘটিত সকল প্রকার গুম-খুন বিশেষ করে বিগত ছাত্র আন্দোলনে যারা প্রকাশ্যে হত্যাযজ্ঞ পরিচালনা করেছে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে তাদেরকে চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের ব্যবস্থা করা। উক্ত আন্দোলনে নিহত সকল নাগরিকের পরিবারকে অতি দ্রুত সরকারি সহায়তা প্রদান এবং আহত সকলের সরকারি ব্যবস্থাপনায় সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ।
৩. বিগত সরকারের আমলে অন্যায়-অনিয়ম, দুর্নীতি-স্বজনপ্রীতি, ব্যাংক-বীমা-শেয়ারবাজারসহ রাষ্ট্রীয় সম্পদ লুটের মাধ্যমে যে সকল রাজনৈতিক নেতা কিংবা সরকারি-বেসরকারি আমলারা অন্যায়ভাবে বিপুল বিত্তের অধিকারী হয়েছেন ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী পর্যন্ত তাদের সকল সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করণ। বিদেশে পাচারকৃত সকল সম্পদ অতি দ্রুত প্রত্যাবর্তনে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা গ্রহণ।

4

৪. ঔপনিবেশিক আমলের দুর্নীতিগ্রস্ত এবং গণবিরোধী বিচার ব্যবস্থা ভেঙে দিয়ে গণতান্ত্রিক, জনকল্যাণমূলক, বিকেন্দ্রীকৃত বিচার ব্যবস্থার প্রচলন।

৫. ঔপনিবেশিক আমলে সৃষ্ট নিপীড়নমূলক পুলিশ বাহিনী থেকে ফ্যাসিবাদের অনুচর এবং দুর্নীতিবাজ সদস্যদের বিতাড়নপূর্বক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি জড়িত ছাত্রদের মধ্যে থেকে কম পক্ষে এক লক্ষ সদস্য নিয়োগ দিয়ে জনবান্ধব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা।

4

৬. শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সত্যিকারের জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা।

8

প্রথাগত দলীয় লেজুড়বৃত্তির ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করা এবং ছাত্রদের মাঝে ভবিষ্যৎ দেশ পরিচালনার উপযোগী নেতৃত্ব তৈরি করতে বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা। বিশ্ববিদ্যালয়গুলো থেকে অযোগ্য এবং অনৈতিক শিক্ষকদের অব্যাহতি দিয়ে বাংলাদেশে যেতে ইচ্ছুক বিদেশে কর্মরত মেধাবী এবং লব্ধ প্রতিষ্ঠদের নিয়োগ প্রদান।
লেখক: শাহনূর হোসাইন, পিএইচডি, জ্যৈষ্ঠ বিজ্ঞানী, Otsuka Pharmaceutical এবং সাবেক সহযোগী অধ্যাপক, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

6 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

1 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

1 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

6 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

5 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

1
5