editor
প্রকাশিত: 1:30 PM, October 10, 2020
ভাল আছেন টলিউডের প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে মিন্টো পার্কের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যার পর থেকে তার অবস্থার অবনতি হয়। রক্তচাপ ওঠানামা শুরু হয়, কমে যায় অক্সিজেনের মাত্রা, শ্বাসকষ্ট শুরু হয় । ফলে রাতের দিকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় বাঙালির প্রিয় ‘অপু’কে ।
শনিবার সকালে কিছুটা স্বস্তির খবর মিললেও আইসিইউ-তে চিকিৎসা নেওয়ার কারণে শঙ্কা থেকেই যায়। তবে হাসাপাতালের তরফ থেকে জানানো হয়, তার রক্তচাপ স্বাভাবিক আছে। স্বাভাবিক খাওয়া-দাওয়াও করছেন বর্ষীয়ান এই অভিনেতা। জ্বরটাও আর নেই। রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। আশার কথা হল, ফুসফুসে সংক্রমণের চিহ্ন পাওয়া যায়নি।
সুস্থ থাকলেও তাকে আপাতত রাখা হবে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। কারণ ব্লাড প্রেসার, সুগার, সিওপিডির মতো রোগ রয়েছে সৌমিত্রর। সঙ্গে বয়সও এখন ৮৫-র কোঠায় । তাই কোনও ঝুঁকি নিতে রাজি নন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বাধীন তিন সদস্যের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।
লকডাউন শিথিল হওয়ার পর থেকেই একাধিক অসমাপ্ত কাজ শেষ করতে পুরোদমে শ্যুটিং শুরু করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । গত ৩০ সেপ্টেম্বর শেষবার শ্যুটিংয়ে গিয়েছিলেন সৌমিত্র । ওইদিনই তার শরীর খারাপ হয়। পরে করোনার লক্ষণ প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট করান।
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি