editor

প্রকাশিত: 11:47 AM, December 22, 2023

‘অসহযোগ আন্দোলনের’ সমর্থনে সিলেট জেলা বিএনপির লিফলেট বিতরণ

‘অসহযোগ আন্দোলনের’ সমর্থনে সিলেট জেলা বিএনপির লিফলেট বিতরণ

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “আগামী ৭ জানুয়ারী এই সরকার গণতন্ত্রকে কবর দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, এই সরকার কোন দিনও মানুষের ভোটের অধিকার দেবে না। এখন দেশের নির্যাতিত মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর পিছনে ফিরে তাকানোর কোন সুযোগ নেই। তাই বিএনপির নেতৃত্বে চলমান গণতান্ত্রিক কর্মসূচির অসহযোগ আন্দোলনে যার যার অস্থান থেকে অংশ নিতে হবে। ইনশাআল্লাহ রাজপথেই ফ্যাসিবাদের পতন হবে।”

বৃহষ্পতিবার দিনভর অসহযোগ আন্দোলনের জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কোন বিশেষ দল বা ব্যক্তির চাকুরী করছেন না, আপনারা প্রজাতন্ত্রের চাকুরী করছেন। তাই একটি বিশেষ দল বা ব্যক্তির জন্য কাজ না করে জনগনের জন্য কাজ করুন। এই দেশ শুধু বিএনপি বা গণতন্ত্রকামী আন্দোলনকারীদের নয়, এই দেশ আপনার আমার সকলের। তাই, আসুন দেশকে বাঁচানোর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।”

এসময় সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মামুনুর রশিদ মামুন (চাকসু), এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, রফিকুল ইসলাম শাহপরান, এড. সাঈদ আহমদ, শামীম আহমদ, এড. আল আসলাম মুমিন, এড. বদরুল ইসলাম চৌধুরী, আব্দুল হাফিজ, এড. মোস্তাক আহমদ, জালাল খাঁন, মাহবুব আলম, আহাদ চৌধুরী শামীম, আজিজ হোসেন আজিজ, এড. ওবায়দুর রহমান ফাহমী, নাজিম উদ্দিন পান্না, মিনহাজ উদ্দিন চৌধুরী, শাহীনুজ্জামান শাহীন, শেখ আজিজ সুজা,রাসেল আহমদ, আমজাদ বক্ত, বেলাল আহমদ, আব্দুর রাজ্জাক, কামাল আহমেদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও