editor
প্রকাশিত: 9:39 PM, December 3, 2020
অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনকে হত্যাচেষ্টার দায়ে পরকীয়া প্রেমিকসহ তার সাবেক স্ত্রীর এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া এ রায় ঘোষণা করেন। আসামিরা হলেন- রতনের সাবেক স্ত্রী ফারজানা হোসেন সোনিয়া ও তার পরকীয়া প্রেমিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদ।
এ বিষয়ে আদালতের স্টেনোগ্রাফার নূর আলম সাংবাদিকদের জানান, রায় ঘোষণার আগে চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি সৈয়দ তৌফিক আহমেদ আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর আপিলের শর্তে তিনি জামিন আবেদন করলে বিচারক তাকে জামিন দেন। এছাড়া আরেক আসামি ফারজানা হোসেন সোনিয়া রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, আবদুল হান্নান রতনকে ২০১৬ সালে পহেলা মার্চ রাত ৯টা দিকে রাজধানীর গুলশান এলাকার ১২১/১২২ নাম্বার রোডে তার সাবেক স্ত্রী ফারজানা হোসেন সোনিয়া ও তার পরকীয়া প্রেমিক সৈয়দ তৌফিক আহমেদ হত্যার চেষ্টা করে। তখন অল্পের জন্য প্রাণে বেঁচে যায় রতন। এ ঘটনায় বাদী হয়ে গুলশান থানায় সাধারণ ডাইরি করেন রতন। পরে ঘটনার তদন্ত করে দুই আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
এফএইচ/০৩১২-২১৪০
5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
2 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
2 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
8 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
8 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে