editor

প্রকাশিত: 10:22 AM, August 27, 2024

আনসারের শীর্ষ পদে বড় রদবদল, ১৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

আনসারের শীর্ষ পদে বড় রদবদল, ১৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বদলি করা কর্মকর্তাদের মধ্যে উপ-মহাপরিচালক পদমর্যাদার ৯ জন এবং পরিচালক পদমর্যাদার ১০ জন। বদলির এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। বাহিনীর ১৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বদলি করা কর্মকর্তাদের মধ্যে উপ-মহাপরিচালক পদমর্যাদার ৯ জন এবং পরিচালক পদমর্যাদার ১০ জন।

রোববার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার শাখা-১-এর উপসচিব ফৌজিয়া খানের স্বাক্ষর করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া উপ-মহাপরিচালকদের মধ্যে—গাজীপুর সফিপুরের আনসার ও ভিডিপি একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট মো. নূরুল হাসান ফরিদীকে খুলনা রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে (অপারেশনস) সদর দপ্তরে, খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বীকে রাজশাহী রেঞ্জে, সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়ালকে ময়মনসিংহ রেঞ্জে, রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহারকে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে গাজীপুর সফিপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে, সদর দপ্তরের উপ-মহাপরিচালক (অপারেশনস) মো. ফখরুল আলমকে বরিশাল রেঞ্জে, ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক মো. সাইফুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে, বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আশরাফুল আলমকে ঢাকা রেঞ্জে এবং ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।

অন্যদিকে বদলি হওয়া পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে—সদর দপ্তরের ভিডিপি (প্রশিক্ষণ) পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিনকে খাগড়াছড়ি দিঘীনালা জামতলা ১৭ আনসার ব্যাটালিয়নে, সদর দপ্তরের পরিচালক (অঙ্গীভূতকরণ) মো. আহসান উল্লাহকে ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নে, রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়ির পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামানকে সদর দপ্তরে পরিচালক (অঙ্গীভূতকরণ) হিসেবে, সদর দপ্তরের পরিচালক (অপারেশনস) সৈয়দ ইফতেহার আলীকে রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসার ব্যাটালিয়নে, বান্দরবান লামা চম্পাতলীর পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকীকে সদর দপ্তরে পরিচালক (অপারেশনস) হিসেবে, সদর দপ্তরের পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) তাসকিন আরাকে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে, গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপির পরিচালক সারোয়ার জাহান চৌধুরীকে বরিশাল রেঞ্জের পরিচালক, সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) জাহানারা আক্তারকে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপিতে পরিচালক হিসেবে, খাগড়াছড়ি দিঘীনালা জামতলার পরিচালক ফাতেমা-তুজ-জোহরাকে সদর দপ্তরে পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) হিসেবে এবং রাঙ্গামাটি ঘাগড়ার পরিচালক মুন মুন সুলতানাকে সদর দপ্তরে পরিচালক (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, চাকরি জাতীয়করণের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা। গতকাল রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন কয়েক হাজার আনসার সদস্য। একপর্যায়ে দুপুর থেকে তারা সচিবালয় অবরুদ্ধ করে রাখেন।

এতে সরকারি কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমদের সচিবালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আনসারদের দাবি মেনে নেওয়ার পরও তাকে এবং অন্যদের সচিবালয়ে আটকে রাখা হয়েছে। হাসনাতের ফেসবুক পোস্টের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে সেখান থেকে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যান।

রাত ৯টার দিকে শিক্ষার্থীরা সচিবালয় এলাকায় জড়ো হতে শুরু করলে আনসার সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। কয়েকজন শিক্ষার্থীকে আনসার সদস্যরা বেধড়ক মারধর করেন। রাত ১০টার দিকে দোয়েল চত্বর থেকে সচিবালয় পর্যন্ত অবস্থান নেন কয়েক হাজার শিক্ষার্থী। সচিবালয়ের সামনের রাস্তা তখন শিক্ষার্থীদের দখলে চলে যায়। সংঘর্ষের ৩০ মিনিটের মধ্যে ধাওয়া খেয়ে সব আনসার সদস্য পালিয়ে যান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল