editor
প্রকাশিত: 1:56 PM, October 1, 2026
বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে সমিতির কার্যালয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হালিমুর রেজা চৌধুরীর পরিচালনায় আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ উদ্দিন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি ও সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সহ-সভাপতি সাদেক আহমেদ, জাহাঙ্গীর আলম, চতুর্থ শ্রেণি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন, সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাবেদ আহমদ, সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, চতুর্থ শ্রেণি সমিতি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী আক্কাস, সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সিলেট জেলা কালেক্টরেট সমিতির সভাপতি মোঃ সুলেমান মিয়া, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হোসেন, অর্থ সম্পাদক কিশোর দাস, বিভাগীয় জেলা আয়কর কর্মচারী সমিতির সভাপতি ও চতুর্থ শ্রেণি সমিতি ও সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আবুল কালাম, সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার অর্থ সম্পাদক শামসুল আলম, চতুর্থ শ্রেণি সমিতি ওসমানীনগর উপজেলার সভাপতি মোঃ মুজিবুর রহমান, চতুর্থ শ্রেণি সমিতি কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মোঃ জাকির আহমেদ, চতুর্থ শ্রেণি সমিতি জকিগঞ্জ উপজেলার সভাপতি মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মো দুলাল আহমেদ, চতুর্থ শ্রেণি সমিতি জৈন্তাপুর উপজেলার সভাপতি মোঃ মানিক মিয়া, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা মরহুম আব্দুল আজিজের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করে বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া আদায় ও কল্যাণমূলক কার্যক্রমে তাঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেট জেলা কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হযরত হাফেজ মাওলানা আব্দুল হালিম। উক্ত দোয়া ও স্মরণসভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
1 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার আওতাধীন শাহপরান থানা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 4 অসীম
1 শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
1 আসন্ন কানাইঘাট পৌরসভা নির্বাচনকে ঘিরে সিলেটের স্থানীয় রাজনীতিতে চাঙ্গা হয়ে উঠেছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর
6 দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে
7 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
6 দেশজুড়ে বেজে উঠেছে নির্বাচনী সুর। সেই সুরের সবচেয়ে শক্তিশালী প্রতিধ্বনি এখন শুনা যাচ্ছে আধ্যাত্মিক নগরী সিলেটের হৃৎপিণ্ড সিলেট সদর
4 প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, দমন-পীড়ন কিংবা বারবার কারাবরণÑকোনো কিছুই দমাতে পারেনি রাজপথের আপসহীন ছাত্রনেতা রুবেল ইসলামকে। সিলেটের ছাত্ররাজনীতিতে ত্যাগ, সাহসিকতা
2 দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা ও কারাভোগের কারণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদল নেতা