editor
প্রকাশিত: 11:09 AM, November 17, 2026
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে সিলেটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত ৮ নভেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ শিক্ষা সফরের ছদ্মবেশে এই সভা অনুষ্ঠিত হয়। এবার ওই সভার আয়োজন, অর্থায়ন ও নেপথ্য পরিকল্পনাকারী হিসেবে রনজিত সরকারের অত্যন্ত আস্থাভাজন তিন ব্যক্তির নাম সামনে এসেছে।
স্থানীয় বিভিন্ন সূত্র ও সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, রাতারগুলের ওই গোপন সভা সফল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বড় ভূমিকা রেখেছেন তিনজন ব্যক্তি। তারা হলেনÑ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম এ সামাদ, রনজিত সরকারের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী সুনামগঞ্জের অ্যাডভোকেট রোকন এবং সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা অসীম সরকার দুলু।
অভিযোগ উঠেছে, এই তিনজন সভায় উপস্থিত থাকা ছাড়াও রিসোর্ট ভাড়া, লজিস্টিক সহায়তা ও আর্থিক জোগান দিয়ে পুরো আয়োজনটি সম্পন্ন করতে সহযোগিতা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর ‘শিক্ষা সফরের’ কথা বলে অ্যাডভোকেট রোকনসহ কয়েকজন রিসোর্টটি ভাড়া নেন এবং সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরবর্তীতে রাতের বেলা ওই ব্যানার সরিয়ে আওয়ামী লীগের দলীয় ব্যানার টাঙিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন আত্মগোপনে থাকা রনজিত সরকার। পরদিন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই সভার ভিডিও প্রকাশ করলে বিষয়টি আলোচনায় আসে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল শনাক্ত করে রিসোর্টটি বন্ধ করে দিয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা রনজিত সরকার বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য কেবল এম এ সামাদ, অ্যাডভোকেট রোকন ও দুলু সরকারের কাছেই রয়েছে। দীর্ঘদিন ধরে রনজিতের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হিসেবে পরিচিত এই তিনজনকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে রনজিত সরকারের বর্তমান অবস্থান এবং গোপন নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং নানা ধরনের নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে পলাতক এই সাবেক এমপি ওই তিনজনের মাধ্যমেই মাঠপর্যায়ে যোগাযোগ রক্ষা করছেন। এমনকি তারা নিয়মিত অনলাইনে গ্রুপ কলের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীদের সংগঠিত করছেন এবং ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির উসকানি দিচ্ছেন। মূলত এই তিনজনের পরিকল্পনা ও ব্যবস্থাপনাতেই রাতারগুলের রিসোর্টে ওই গোপন সভার আয়োজন করা হয়েছিল বলে তথ্য পাওয়া গেছে।
সচেতন মহল ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনের উচিত দ্রুত এই তিন সন্দেহভাজনকে আটক করে নিবিড় জিজ্ঞাসাবাদ করা। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে রনজিত সরকারের গোপন আশ্রয়স্থল শনাক্ত করার পাশাপাশি আসন্ন যেকোনো নাশকতা ও নৈরাজ্যের পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হবে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে