editor

প্রকাশিত: 5:59 PM, November 23, 2020

আমরা অন্যের ব্যাপারে অনধিকার চর্চা করি -বাঁধন

আমরা অন্যের ব্যাপারে অনধিকার চর্চা করি -বাঁধন

অনলাইন ডেস্ক

জনপ্রিয় মডেল-অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গেল বছরের শেষের দিকে একটি ছবির শুটিং শেষ করেছেন। দেড় বছর সময় নিয়ে এই ছবির রিহার্সেল, শুটিং, ডাবিং শেষ করেছেন তিনি। এটি এখন মুক্তির অপেক্ষায় আছে। ছবিটি নির্মাণ করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ছবিটিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বাঁধন বলেন, এই ছবির কাজের দেড় বছর আমার জন্য মূল্যবান সময়। এখানে কাজ করতে গিয়ে নিজেকে নতুন ভাবে আবিস্কার করেছি। ক্যারিয়ারে আগে অনেক কাজ করেছি।সেগুলোর সঙ্গে এর অনেক ব্যবধান। এখানে দর্শক নতুন এক বাঁধনকে দেখতে পাবেন। আমার এখন ভালো কাজের ক্ষুদা তৈরী হয়েছে। সব ধরনের কাজে নিজেকে জড়াতে চাই না। বিভিন্ন গনমাধ্যমে ছবিটির একটি নাম এসেছে। সত্যি বলতে, এটি ছবির নাম নয়। এখনো ছবির নাম বলতে চাই না। বাঁধন নিজেকে পরিবর্তন করেছেন বিভিন্ন ভাবে। বিশেষ করে তার শারীরিক গঠন ও মানসিক পরিবর্তন সবাইকে চমকে দিয়েছে। এ নিয়ে তার ভাষ্য, আমি নিজের জন্য এভাবে পরিববর্তন করেছি। আমার এই পরিবর্তন অন্য নারীদেরকেও সাহস যোগাবে। আমাদের সমাজে একটা প্রথা আছে, একটা সময় পর নারী তেমন কিছু করতে পারে না মনে করা হয়। অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন চরিত্রে ঐ নারীকে আর চিন্তা করা হয় না। এটি একটি ভুল ধারনা। আমি মনে করি যে কোনো সময় নিজেকে পরিবর্তন করা যায়। বাঁধন তার বর্তমান ক্যারিয়ারের পরিকল্পনা নিয়েও কথা বলেন। তিনি বলেন, অনেকে জানতে চায় কেন আমি কম কাজ করছি। আমার এখন অনেক ছবিতে কাজ করা প্রয়োজন। না হয় বিয়ে করা উচিৎ। এমন অনেক সাজেশন আমাকে দেয় কেউ কেউ। আমি কী করবো সেটি আমার বিষয়। আমাদের সামাজিক নানা অবক্ষয়ের মধ্যে এটিও একটি। আমরা অন্যের ব্যাপারে অনধিকার চর্চা করি। এই চর্চা কখনো ঠিক না। চলচ্চিত্র ও টিভি মাধ্যম এখন শিল্পীদের ফলোয়ারকে প্রাধান্য দিচ্ছে। যে শিল্পীর ফলোয়ার বেশি তাকে নিয়ে সবাই বেশি কাজ করছে। বিষয়টিকে বাঁধন কিভাবে দেখছেন? উত্তরে তিনি বলেন, শুধু ভিউ-ফলোয়ারে বিশ্বাসী হলে কখনো ভালো কাজ আসবে না। এটি ইন্ড্রস্ট্রির জন্য ক্ষতিকর। ভালো কাজের জন্য চরিত্রনুযায়ী শিল্পী নির্বাচন হওয়া উচিৎ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি