editor

প্রকাশিত: 3:36 AM, October 2, 2026

আরিফুল হত্যা মামলার সাক্ষী ওয়াসিমকে ধরিয়ে দিতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা, হত্যার হুমকি

আরিফুল হত্যা মামলার সাক্ষী ওয়াসিমকে ধরিয়ে দিতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা, হত্যার হুমকি

‎‎‎সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম হত্যা মামলার সাক্ষী মো. ওয়াসিম আহমদ লাবীবকে ধরিয়ে দিতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণার অভিযোগ উঠেছে শামসুদোহা সাদির বিরুদ্ধে। একই সঙ্গে ওই সাক্ষীকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি ওয়াসিম ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম হত্যা মামলায় সাক্ষী হওয়ার কারণে মো. ওয়াসিম আহমদ লাবীবকে ধরিয়ে দিতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘোষণার বিষয়টি সামনে আসার পর স্থানীয় বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
‎
‎এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন। মামলার সাক্ষীর নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।
‎
‎এদিকে, পুরস্কার ঘোষণার পাশাপাশি ওয়াসিমকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের দাবি, এ ধরনের পরিস্থিতিতে একজন হত্যা মামলার সাক্ষীর ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।
‎
‎ওয়াসিমের স্বজন ও পরিচিতজনরা জানান, এসব অভিযোগের পর থেকে তাঁর নিরাপত্তা নিয়ে তাঁরা শঙ্কিত। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। এ অবস্থায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ওয়াসিমের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
‎
‎সচেতন মহলের মতে, হত্যা মামলার সাক্ষীকে কেন্দ্র করে পুরস্কার ঘোষণার অভিযোগ এবং হত্যার হুমকির বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে হত্যা মামলার সাক্ষীরা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই আদালতে সাক্ষ্য দিতে পারেন, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
‎
‎উল্লেখ্য, দক্ষিণ সুরমা সরকারি কলেজের ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নিহত হন শিক্ষার্থী আরিফুল ইসলাম। তিনি দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকার সুরমান আলীর ছেলে এবং ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষী হিসেবে রয়েছেন মো. ওয়াসিম আহমদ লাবীব।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে