editor
প্রকাশিত: 6:38 PM, November 25, 2020
অনলাইন ডেস্ক :
২০১২ সালে পাওয়ার ভয়েস সংগীত প্রতিযোগীতায় প্রথম রানার আপ হবার মধ্যে দিয়ে গানের জগতে পেশাগতভাবে যাত্রা শুরু হয় জাকিয়া সুলতানা কর্ণিয়ার। এরপরই স্টেজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। পাশাপাশি বেশ কিছু গানও উপহার দিয়েছেন, যা শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। এর বাইরে প্লেব্যাকও করছেন তিনি। এদিকে করোনার প্রথম কয়েক মাস ঘর থেকে তেমন একটা বের হননি এ গায়িকা। এখন টুকটাক করে ব্যস্ত হয়ে উঠছেন গানে। যদিও যতটুকু সচেতন থেকে কাজ করা যায় সেই চেষ্টাই করছেন কর্ণিয়া। কিছুদিন আগেই বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছেন তিনি।সব মিলিয় কেমন চলছে সময়? কর্ণিয়া উত্তরে বলেন, বেশ ভালো আছি। যদিও করোনার কারণে কারো জীবনই তেমন স্বাভাবিক নেই। তারপরও চেষ্টা করছি নিজেকে যতটা ব্যস্ত রাখা যায়। কাজের মধ্যে থাকা যায়। তবে অবশ্যই সচেতনতাকে আগে গুরুত্ব দিয়ে। ইউটিউবে ‘থার্টি মিনিটস উইথ কর্ণিয়া’ নামক একটি শো শুরু করেছেন। এখানে থেকে সাড়া কেমন মিলছে? কর্ণিয়া বলেন, আমি নিজের ইউটিউব চ্যানেলটাকে সক্রিয় করার চেষ্টা করছি। কারণ এটা এখন শিল্পীদের জন্য খুব প্রয়োজন। তাছাড়া আমি এই শোটি বাসা থেকেই করতে পারছি। একইসঙ্গে গান শোনাচ্ছি ও আড্ডা দিচ্ছি। শ্রোতা-দর্শকদের সাড়া অনেক ভালো। ধীরে ধীরে আমার মনে হয় ভালো অবস্থানে যাবে শোটি। নতুন গানের কি খবর? কর্ণিয়া বলেন, করোনার প্রথম কয়েক মাস একদমই কাজ করিনি। এখনও কাজ করছি বেছে বেছে। এরমধ্যে বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানে গাইছি। নতুন গান করেছি কয়েকটি। এগুলো সামনে প্রকাশ হবে। আগামী মাসেই ‘অন্ধপ্রহর’ শিরোনামের একটি গান প্রকাশ করবো। এর কথা, সুর ও সংগীত করেছেন সেতু চৌধুরী। আশা করছি গানটি ভালো লাগবে সবার। প্লেব্যাক এর কি খবর? উত্তরে কর্ণিয়া বলেন, সিনেমার গান গাইতে আমার ভালো লাগে। চ্যালেঞ্জের বিষয় থাকে। সম্প্রতি শফিক হাসান পরিচালিত ‘দ্য অ্যাডভাইজার’ সিনেমার জন্য একটি গান গেয়েছি। এর সুর ও সংগীত করেছেন শামীম মাহমুদ। দ্বৈত এ গানটিতে আমার সহশিল্পী ছিলেন ইমরান। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। বিয়ে তো করেছেন। কেমন যাচ্ছে সময়? কর্ণিয়া হেসে বলেন, ঘরোয়া আয়োজনে আমাদের আকদ হয়েছে। করোনা পরিস্থিতি ঠিক হলে অনুষ্ঠান করা হবে। সব মিলিয়ে বেশ ভালো আছি আমরা।
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি