editor
প্রকাশিত: 11:28 AM, November 12, 2026
সিলেটের বিশ্বনাথ উপজেলার রাজনীতিতে এক পরিচিত, জনপ্রিয় ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের নাম মো. আশিকুর রহমান রানা। দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। সততা, নিষ্ঠা এবং জনসেবাকে ব্রত হিসেবে গ্রহণ করে তিনি এবার আসন্ন ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।
রাজনীতি মানে নিছক ক্ষমতা অর্জন নয়, বরং মানুষের সেবা করাÑএই আদর্শে বিশ্বাসী মো. আশিকুর রহমান রানা ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন। রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সাহসিকতার সাথে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে, নিখোঁজ রাজনৈতিক নেতা এম ইলিয়াস আলীর অত্যন্ত আস্থাজুড়ে থাকা এই নেতা সব সময় আন্দোলন-সংগ্রামে আপসহীন থেকেছেন। তাঁর এই রাজনৈতিক প্রজ্ঞা ও জনবান্ধব ব্যক্তিত্ব তাঁকে এলাকার সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।
ব্যক্তিগত ও সামাজিক জীবনে তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই নন, বরং একজন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবেও এলাকায় সমাদৃত। বর্তমানে তিনি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং বৃহত্তর মুফতির বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক দক্ষতার পাশাপাশি সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সরব উপস্থিতি খাজাঞ্চী ইউনিয়নবাসীকে নতুন স্বপ্ন দেখাচ্ছে।
আসন্ন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মো. আশিকুর রহমান রানা জানান, নির্বাচিত হলে তিনি গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং একটি সম্পূর্ণ মাদক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন গঠন করতে চান। তিনি বিশ্বাস করেন, “শাসক নয়, সেবক হতে চাই”। জনগণের সেবা করার এই মহৎ লক্ষ্য বাস্তবায়নে তিনি খাজাঞ্চী ইউনিয়নের সর্বস্তরের জনগণ, মুরব্বি, তরুণ সমাজ ও শুভানুধ্যায়ীদের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
স্থানীয় সাধারণ মানুষের মতে, সৎ, যোগ্য ও পরীক্ষিত এই নেতা চেয়ারম্যান নির্বাচিত হলে খাজাঞ্চী ইউনিয়ন একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়নে রূপ নেবে।
সিলেট মাউন্ট এডোরা হসপিটাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অসদচরণ পরিহার করে সুচিকিৎসা প্রদান, টেস্ট বাণিজ্য বন্ধ
মদিনা মার্কেটের নিকুঞ্জ আবাসিক এলাকায় কেয়ারটেকারকে মারধর করে বের করে দেওয়া, বাড়ির নামফলক পরিবর্তন ও পাহারায় লোক নিয়োজিত রাখার অভিযোগ
সিলেটের বিশ্বনাথ উপজেলার রাজনীতিতে এক পরিচিত, জনপ্রিয় ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের নাম মো. আশিকুর রহমান রানা। দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকার
সবুজ পাহাড় আর আধ্যাত্মিক ঐতিহ্যের শান্ত ও পর্যটন নগরী হিসেবে পরিচিত সিলেট মহানগরী এখন ধুঁকছে তীব্র ট্রাফিক জটের যন্ত্রণায়। একসময়ের
সিলেটের ছাত্ররাজনীতিতে আলতাফ হোসেন সুমনের পথচলা শুধু সাংগঠনিক পদ-পদবির ফ্রেমে বাঁধা ছিল না। রাজপথের সংগ্রাম, আন্দোলন, মামলা এবং বারে বারে
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বইমুখী করার তাগিদ দিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা
ক্যাশলেস ব্যাংকিং সেবা জোরদার এবং গ্রাহকদের দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সুবিধা দিতে চালু হয়েছে পূবালী ব্যাংক পিএলসি-এর নতুন একটি সেলফ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিভাগীয় সম্মেলন সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট