editor
প্রকাশিত: 11:19 AM, November 12, 2026
সিলেটের ছাত্ররাজনীতিতে আলতাফ হোসেন সুমনের পথচলা শুধু সাংগঠনিক পদ-পদবির ফ্রেমে বাঁধা ছিল না। রাজপথের সংগ্রাম, আন্দোলন, মামলা এবং বারে বারে কারাবরণের মধ্য দিয়েই তৈরি হয়েছে তাঁর রাজনৈতিক নেতৃত্বের মজবুত ভিত। সিলেটের রাজনীতিতে প্রতিকূল পরিবেশ জয় করে এগিয়ে যাওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় সময় থেকেই রাজপথের নানা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সুমন। রাজপথের এই সক্রিয়তার দরুন তাঁকে বারবার রাজনৈতিক হামলা ও মামলার মুখোমুখি হতে হয়েছে। এক-দুই করে তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫৪টিতে। এসব রাজনৈতিক মামলার কারণে একাধিকবার তাঁক যেতে হয়েছে কারান্তরালে। দীর্ঘ জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও তিনি রাজনৈতিক আদর্শ ও সংগ্রাম থেকে পিছপা হননি।
রাজনৈতিক জীবনের এই কঠিন সময়গুলোতে সুমনের ব্যক্তিগত ত্যাগের ঘটনাগুলো ছিল অত্যন্ত হৃদয়বিদারক। রাজনৈতিক কারণে কারাগারে বন্দি থাকায় তিনি গুরুতর অসুস্থ বাবার শেষ মুহূর্তে পাশে থাকতে পারেননিÑযার আক্ষেপ ও কষ্টের কথা তিনি নিজেই বিভিন্ন সময়ে গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন। একজন রাজনৈতিক কর্মীর জীবনে পদ-পদবির চেয়েও এমন ব্যক্তিগত ত্যাগ এবং রাজপথের কঠিন অভিজ্ঞতাই তাঁর নেতৃত্বের মূল শক্তি হয়ে ওঠে।
২০১৮ সালে আলতাফ হোসেন সুমন সিলেট জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দক্ষ নেতৃত্বে সিলেট জেলা ছাত্রদল এক নতুন গতি ফিরে পায়। পরবর্তীতে ২০২২ সালেও তাঁর বলিষ্ঠ নেতৃত্বে সিলেটে ছাত্রদলের বিভিন্ন গণমুখী ও বিক্ষোভ কর্মসূচি গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। রাজপথের প্রতিটি কর্মসূচিতে তিনি নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে ওঠেন।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ২০২৩ সালে তাঁর রাজনৈতিক জীবনে একটি বড় মোড় আসে। সিলেট সিটি করপোরেশনের (সিকিক) ৩৯ নম্বর ওয়ার্ডের ভোটাররা তাঁকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত করেন। জনপ্রতিনিধি হিসেবে বিজয়ের মধ্য দিয়ে ছাত্ররাজনীতির সীমানা পেরিয়ে তিনি প্রবেশ করেন নাগরিক সেবার বিস্তৃত অঙ্গনে।
আলতাফ হোসেন সুমনের রাজনৈতিক জীবনের পুরো অধ্যায় পর্যালোচনা করলে দেখা যায়, তিনি কেবল পদধারী কোনো নেতা নন; বরং জেল-জুলুম, ব্যক্তিগত কষ্ট ও নানা প্রতিকূলতা পেরিয়ে গড়ে ওঠা এক পরিপক্ক ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজপথের আন্দোলন থেকে আজ জনপ্রতিনিধি হিসেবে তাঁর এই পথচলা সিলেটের তরুণ রাজনীতিকদের জন্য এক অনুপ্রেরণার গল্প।
সিলেট মাউন্ট এডোরা হসপিটাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অসদচরণ পরিহার করে সুচিকিৎসা প্রদান, টেস্ট বাণিজ্য বন্ধ
মদিনা মার্কেটের নিকুঞ্জ আবাসিক এলাকায় কেয়ারটেকারকে মারধর করে বের করে দেওয়া, বাড়ির নামফলক পরিবর্তন ও পাহারায় লোক নিয়োজিত রাখার অভিযোগ
সিলেটের বিশ্বনাথ উপজেলার রাজনীতিতে এক পরিচিত, জনপ্রিয় ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের নাম মো. আশিকুর রহমান রানা। দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকার
সবুজ পাহাড় আর আধ্যাত্মিক ঐতিহ্যের শান্ত ও পর্যটন নগরী হিসেবে পরিচিত সিলেট মহানগরী এখন ধুঁকছে তীব্র ট্রাফিক জটের যন্ত্রণায়। একসময়ের
সিলেটের ছাত্ররাজনীতিতে আলতাফ হোসেন সুমনের পথচলা শুধু সাংগঠনিক পদ-পদবির ফ্রেমে বাঁধা ছিল না। রাজপথের সংগ্রাম, আন্দোলন, মামলা এবং বারে বারে
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বইমুখী করার তাগিদ দিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা
ক্যাশলেস ব্যাংকিং সেবা জোরদার এবং গ্রাহকদের দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সুবিধা দিতে চালু হয়েছে পূবালী ব্যাংক পিএলসি-এর নতুন একটি সেলফ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিভাগীয় সম্মেলন সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট