editor

প্রকাশিত: 7:38 PM, November 11, 2026

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের বইমুখী হতে হবে: আব্দুল হাকিম চৌধুরী

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের বইমুখী হতে হবে: আব্দুল হাকিম চৌধুরী

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বইমুখী করার তাগিদ দিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী। তিনি বলেছেন, পরীক্ষায় ভালো ফলাফল, সুন্দর ক্যারিয়ার গঠন ও নৈতিকতাসম্পন্ন মানুষ হতে হলে শিক্ষার্থীদের পাঠে আরো বেশি মনোযোগী হতে হবে।

বুধবার (১১ নভেম্বর) সিলেটের গোয়াইনঘাটের রুস্তমপুর কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সকালে প্রধান অতিথি আব্দুল হাকিম চৌধুরী বেলুন উড়িয়ে দিনব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর ব্যানার-ফেস্টুনে সজ্জিত এক বর্ণাঢ্য র‌্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি শেষে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রুস্তমপুর কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও ইংরেজি বিষয়ের প্রভাষক মো. লুৎফুর রহমানের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবু সাঈদ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক ও কলেজের আজীবন দাতা সদস্য মো. জসিম উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, কলেজের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল আহমদ শেরগুল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওসমান গনি মেম্বার, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সমাজসেবক হেলাল আহমদ ও কামাল আহমদ, শিক্ষক আব্দুল মালিক, শফিকুর রহমান, আব্দুল কাদির সুমন, আলিম উদ্দিন দুরজয় ও বদরুজ্জামান, রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের সভাপতি আব্দুল কাদির ও সদস্য জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মো. সামছুজ্জামান, শাহা আলম খান, ইমরান আহমদ, মশিউর রহমান, জান্নাতুল ফেরদৌস রুমা, মোমেনা খন্দকার, আব্দুস সামাদ, নজরুল ইসলাম এবং গভর্নিং বডির সদস্যরা।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরবর্তীতে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ম্যাচের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রীতি ফুটবল ম্যাচ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা

সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা

সিলেট মাউন্ট এডোরা হসপিটাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অসদচরণ পরিহার করে সুচিকিৎসা প্রদান, টেস্ট বাণিজ্য বন্ধ

মদিনা মার্কেটে রিপন-সম্রাট-লায়েক-সামছু’র নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসীদের মালিকানাধীন বাসা দখল

মদিনা মার্কেটে রিপন-সম্রাট-লায়েক-সামছু’র নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসীদের মালিকানাধীন বাসা দখল

মদিনা মার্কেটের নিকুঞ্জ আবাসিক এলাকায় কেয়ারটেকারকে মারধর করে বের করে দেওয়া, বাড়ির নামফলক পরিবর্তন ও পাহারায় লোক নিয়োজিত রাখার অভিযোগ

একনিষ্ঠ সমাজসেবক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

একনিষ্ঠ সমাজসেবক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

সিলেটের বিশ্বনাথ উপজেলার রাজনীতিতে এক পরিচিত, জনপ্রিয় ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের নাম মো. আশিকুর রহমান রানা। দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকার

সিলেটে যানজটে অতিষ্ঠ জনজীবন

সিলেটে যানজটে অতিষ্ঠ জনজীবন

সবুজ পাহাড় আর আধ্যাত্মিক ঐতিহ্যের শান্ত ও পর্যটন নগরী হিসেবে পরিচিত সিলেট মহানগরী এখন ধুঁকছে তীব্র ট্রাফিক জটের যন্ত্রণায়। একসময়ের

রাজপথের আন্দোলন থেকে জনতার নেতা আলতাফ হোসেন সুমন

রাজপথের আন্দোলন থেকে জনতার নেতা আলতাফ হোসেন সুমন

সিলেটের ছাত্ররাজনীতিতে আলতাফ হোসেন সুমনের পথচলা শুধু সাংগঠনিক পদ-পদবির ফ্রেমে বাঁধা ছিল না। রাজপথের সংগ্রাম, আন্দোলন, মামলা এবং বারে বারে

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের বইমুখী হতে হবে: আব্দুল হাকিম চৌধুরী

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের বইমুখী হতে হবে: আব্দুল হাকিম চৌধুরী

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বইমুখী করার তাগিদ দিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা

পূবালী ব্যাংকের আম্বরখানা ইলেকট্রনিক ব্যাংকিং বুথ সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন

পূবালী ব্যাংকের আম্বরখানা ইলেকট্রনিক ব্যাংকিং বুথ সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন

ক্যাশলেস ব্যাংকিং সেবা জোরদার এবং গ্রাহকদের দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সুবিধা দিতে চালু হয়েছে পূবালী ব্যাংক পিএলসি-এর নতুন একটি সেলফ

বিএমবিএফ সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

বিএমবিএফ সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিভাগীয় সম্মেলন সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট