editor
প্রকাশিত: 7:36 PM, November 28, 2026
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের প্রতিবাদে সাবেক ছাত্রনেতা ও মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মঈনুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কবির উদ্দিনের নেতৃত্বে সাবেক যুবদল নেতৃবৃন্দ সহ জাতীয়তাবাদী পরিবারের সকল স্তরের অংশগ্রহণে সিলেটের প্রাণকেন্দ্র নয়াসড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত সমাবেশে বক্তারা কঠোর ভাষায় সাংসদ এম এ মালিকের বাসভবনে সন্ত্রাসী আক্রমনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের তীব্রতাকে প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ এবং রাষ্ট্রদ্রোহী, সমাজবিদ্বেষী আওয়ামী সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান।
মঈনুল ইসলামের সভাপতিত্বে ও কবির উদ্দিনের সঞ্চালনায় মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি জুয়েল আহমদ জুবেদ, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ডিএইচ খান মিশু, মহানগরের সাবেক সহ সভাপতি মালেক বক্স, জেলার সাবেক সহ সভাপতি আবু হানিফ, জেলা যুবদলের সহ সভাপতি মির্জা জাহেদ, মহানগরের সাবেক সহ-সভাপতি সল্টি দাস, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. শাহজাহান মিয়া, সুদীপ চৌধুরী কৃষ্ণ, যুবদলের সাবেক সিনিয়র সদস্য বি পি দেব শুভ, জাহেদ আহমদ, মাসুক আহমদ, বিএনপি নেতা এস.এ. খাঁন ছাইম, সাইফুল ইসলাম আলম, ইসমাইল হোসেন খোকন, কোতোয়ালী থানা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ইফতেখার আহমদ চৌধুরী রুমেল, এনাম খান, সাবেক যুবদল নেতা আব্দুল মালেক নাছের, মিজানুর রহমান, জামাল আহমেদ, সাদ্দাম হোসেন আজাদ, মো. রাসেল আহমদ প্রমুখ।
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের
‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের