editor

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

এমসি কলেজে নরপশুদের নারকীয়তার বিরুদ্ধে আপনার চিরায়ত বলিষ্ঠ পদক্ষেপ কামনা করছি–সুলতান মনসুর

এমসি কলেজে নরপশুদের নারকীয়তার  বিরুদ্ধে আপনার চিরায়ত  বলিষ্ঠ পদক্ষেপ কামনা করছি–সুলতান মনসুর

8

পিতা মাতা ও পরিবার পরিজন হারানোর শোককে শক্তিতে পরিনত করে বহুধা বিভক্ত আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হয়ে, হৃদয়ে রক্তক্ষরণ আর মানবতার মুক্তির লক্ষ্যকে সামনে রেখে পিতা মুজিবের দেখা স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর প্রত্যয়ে স্বদেশ প্রত্যাবর্তন থেকে আজ অবধি আপনার পথচলা কখনোই মসৃণ ছিল না। দেশে জনগণের প্রতি দায়বদ্ধতা, ইস্পাত কঠিন মনোবল, বঙ্গবন্ধুর অদৃশ্য উপস্তিতি, আর বাংলার মানুষের ভালোবাসায় আপনি বারবার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আন্দোলনে জীবন যৌবনের বিরাট একটা অংশে আপনার সাংগঠনিক নির্দেশনা আর বোনের স্নেহ লাভ করার সুযোগ আমার হয়েছে। সেই বিশ্বাস থেকে বলতে চাই মাননীয় নেত্রী, জ্বালাও-পোড়াও, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাসহ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনার হাত ধরে বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, পরিবেশ, কৃষি, খাদ্য, টেলিযোগাযোগ, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন,অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পুষ্টি, মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন, দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধিকরণ, করোনা মোকাবেলায় সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কার্যকরী পদক্ষেপসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়ে আপনার বলিষ্ঠ নেতৃত্বে যা অব্যাহত রয়েছে। যেটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে স্বীকৃত। তা সত্ত্বেও অনিয়ম, অব্যবস্থাপনা, মোসাহেবি, দুর্নীতি, নৈরাজ্য, খুন, ধর্ষণ, অনাচার, ক্ষমতাবানদের দাম্ভিকতা প্রতিরোধে জনগণের ঐক্য সৃষ্টি করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ন্যায় জাতীয় ঐক্য গঠনের মধ্য দিয়ে যোগ্য ও মেধাবীদের যোগ্যতার আসনে অধিষ্ঠিত করে মুক্তি সংগ্রামের চেতনার বাংলাদেশ বিনির্মানে আপনার অগ্রযাত্রা প্রত্যাশা করে বাংলার জনগণ। কেননা আশাহত, বঞ্চিত, আর সাধারণের আস্থা আর বিশ্বাসের শেষ আশ্রয় যে কেবল আপনি।
পরিশেষে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত সিলেট এম.সি. কলেজ যেখানে তৎকালীন ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পিতা মুজিব হত্যার প্রতিবাদে সশস্ত্র মিছিল ও প্রতিবাদ সভা করেছিলাম সেই কলেজের ছাত্রাবাসে নরপশুদের নারকীয়তাসহ সকল অনাচারের বিরুদ্ধে আপনার চিরায়ত বলিষ্ঠ পদক্ষেপ কামনা করছি। মহান রাব্বুল আলামীনের কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুন্দর জীবন প্রত্যাশা করছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন শুভ হোক।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার জনগণের।

2

লেখক: সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, সাবেক ভিপি ডাকসু, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সংসদ সদস্য

5

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

5 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

8 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

5 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

4 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

5 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

6 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

8 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

1
7