editor

প্রকাশিত: 7:47 PM, February 7, 2026

ওসমানী মেডিকেলে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন

ওসমানী মেডিকেলে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন

6

“সংগ্রামের পথ ভিন্ন, অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ”—এই প্রতিপাদ্যে নানা কর্মসূচির মাধ্যমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগ ‘বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬’ উদযাপন করেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান ডা. সরদার বনিউল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ক্যান্সার সচেতনতা র‍্যালি বের করা হয়। র‍্যালির উদ্বোধন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।

3

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. উমর রাশেদ মুনির, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদ এবং উপপরিচালক ডা. মাহবুবুল আলম। র‍্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, “প্রতিরোধই প্রতিকারের চেয়ে শ্রেয়। তামাক ও তামাকজাত দ্রব্য পরিহার, নিয়মিত টিকাদান, শরীরচর্চা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।”

5

হাসপাতালের পরিচালক ডা. উমর রাশেদ মুনির বলেন, ক্যান্সার নির্ণয় থেকে শুরু করে নির্ণয়-পরবর্তী সকল চিকিৎসা সেবা প্রদানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বদ্ধপরিকর।

8

ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান ডা. সরদার বনিউল আহমেদ বলেন, প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজনের জীবদ্দশায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশ্বে প্রতিবছর প্রায় দুই কোটি মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়। তাই প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ ও সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে রোগীর জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব।

8

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইনি ও অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জামিলা খাতুন, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খালেদ মাহমুদ, নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. নূরুল হুদা নাইম, প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. এম এ মান্নান, ক্যান্সার বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, মিড লেভেল ডাক্তার ফোরামের সদস্য এবং সেবিকাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ক্যান্সার একটি মারাত্মক রোগ হলেও সচেতনতা বৃদ্ধি, টিকাদান, প্রাথমিক শনাক্তকরণ ও সঠিক চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধ ও নিরাময় সম্ভব। সবাইকে ক্যান্সার সম্পর্কে সচেতন হয়ে একটি সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যের জরুরি সভা

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যের জরুরি সভা

8 সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের কথিত অযাচিত হয়রানি, মাত্রাতিরিক্ত রেকার বিল ও মামলা প্রদান এবং পর্যাপ্ত পার্কিং স্থানের তীব্র সংকট

​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন

​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন

6 ​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক

সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

1 সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 8

আত্ম মানবতার সেবায় ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন

আত্ম মানবতার সেবায় ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন

8 ‎‎রেজওয়ান আহমদ: ‎গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়ে মানুষ মানুষের জন্য—এই

সাংবাদিক ইদ্রিস আলীর পিতার অবস্থার উন্নতি, কৃতজ্ঞতা প্রকাশ

সাংবাদিক ইদ্রিস আলীর পিতার অবস্থার উন্নতি, কৃতজ্ঞতা প্রকাশ

1 অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্যসামগ্রী বিতরণ

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্যসামগ্রী বিতরণ

6 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির পক্ষ থেকে নগরীর চালিবন্দরস্থ ঐতিহ্যবাহী জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

7 দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসানের পাশে

সিলেট তৃণমূলের সাধুবাদ, রয়েছে বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ

সিলেট তৃণমূলের সাধুবাদ, রয়েছে বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ

8 দলের নাম ভাঙিয়ে দখলবাজি, চাঁদাবাজি, হামলা ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাসীন বিএনপি’র হাইকমান্ড। দল ও সরকারের ভাবমূর্তি

1
5