editor

প্রকাশিত: 11:27 AM, November 18, 2026

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জন, স্বজনপ্রীতি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গোপনে নাশকতায় মদদ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় বিভিন্ন সূত্র ও সংশ্লিষ্ট মহলের তথ্যমতে, রিকশার গ্যারেজ থেকে রাজনৈতিক জীবন শুরু করা এই নেতা দীর্ঘদিন কাউন্সিলর থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে দেশে ও বিদেশে বিশাল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলুল করিম সেলিমের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত শান্তনু দত্ত সন্তু বিগত সময়ে দলীয় প্রভাব খাটিয়ে সিসিকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। এ সময় তিনি নিয়মবহির্ভূতভাবে নিজের শ্বশুরবাড়ির একাধিক আত্মীয়-স্বজনকে সিলেট সিটি কর্পোরেশনে চাকরি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, কাউন্সিলর থাকাকালীন অবৈধ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে তিনি নগরী ও এর আশপাশে নামে-বেনামে বিপুল স্থাবর সম্পত্তি গড়েছেন। এর মধ্যে নগরীর মণিপুরী বস্তিতে একটি বিশাল পাঁচতলা ভবন, দারিয়াপাড়ায় একাধিক ভবন এবং মির্জাজাঙ্গালে আয়েশা মেডিকেলের সামনের জায়গাসহ একটি ভবন রয়েছে। এছাড়া নগরীর উপকণ্ঠ সাহেবের বাজারে প্রায় শত কিয়ার জমি, বটেশ্বর জালাল নগরে ৩০ কিয়ার জমি এবং ধোপাগুলে একাধিক জায়গার মালিকানা রয়েছে তার। দেশের গণ্ডি পেরিয়ে ভারতের মেঘালয়ের ডাউকিতেও তিনি নিজস্ব বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় বহাল তবিয়তে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রগুলো দাবি করেছে। অভিযোগ রয়েছে, বর্তমান পরিস্থিতিতে তিনি আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করতে এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনায় গোপনে অর্থের যোগান দিচ্ছেন। পাশাপাশি, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে অত্যন্ত সুকৌশলে স্থানীয় বিএনপির একাংশের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজের নির্বাচনী প্রচারণাও চালিয়ে যাচ্ছেন তিনি।

এসব অভিযোগের বিষয়ে শান্তনু দত্ত সনতু বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী তার বিরুদ্ধে উত্থাপিত অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,