editor
প্রকাশিত: 11:30 AM, November 18, 2026
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার খাদিমপাড়া, জাহাঙ্গীরনগর ও লাখাউড়া এলাকায় রাত-দিন সমানতালে টিলা কেটে তৈরি করা হচ্ছে আবাসিক প্লট, বসতবাড়ি ও বাণিজ্যিক স্থাপনা। সংশ্লিষ্টদের তথ্যমতে, গত আড়াই দশকে সিলেট বিভাগের প্রায় ৩০ শতাংশ টিলা কেটে ফেলা হয়েছে।
সম্প্রতি সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের পীরেরচক গ্রামে সরেজমিনে দেখা যায়, প্রকাশ্যেই টিলা কেটে ট্রাকে করে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা সরঞ্জাম ফেলে পালিয়ে যান এবং মাটিবাহী একটি ট্রাক দ্রুত স্থান ত্যাগ করে। ওই ট্রাকচালকের দাবি, স্থানীয় চেয়ারম্যান ট্রাকটি ভাড়া করেছেন। তবে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ বিষয়টি অস্বীকার করে খোঁজ নেওয়ার কথা জানান। একই ইউনিয়নের শ্মশানের টিলা এলাকায় গিয়েও টিলার একটি বড় অংশ কেটে ফেলার দৃশ্য দেখা গেছে।
নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডে টিলা কেটে সেই মাটি দিয়েই প্লট ও দালানকোঠা নির্মাণ চলছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে টিলা কাটার শাস্তির বিষয়ে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো হলেও তা মানা হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ভয়ে প্রকাশ্যে চলা এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। এদিকে কাটা টিলার ওপর এবং পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য ঘরবাড়ি গড়ে ওঠায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে।
পরিবেশ অধিদফতর ও প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের চার জেলায় ৪ হাজার ৮১১ একর আয়তনের ১ হাজার ৮৭৫টি টিলা টিকে আছে। পরিবেশবাদীদের মতে, টিলা কাটার অভিযোগে মামলা হলেও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার অভিযোগ করে বলেন, প্রশাসনের ছত্রছায়ায় ও রাজনৈতিক নেতাদের নির্দেশে একটি দুষ্টচক্র সিলেটের টিলাগুলো ধ্বংস করছে।
তবে প্রশাসনের দাবি, টিলা রক্ষায় নিয়মিত অভিযান চলছে। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ জানান, যেখানেই টিলা কাটার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা ও জরিমানা করা হচ্ছে। পরিবেশ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বনানী দাসও টিলা কাটা রোধে নিয়মিত মামলা ও অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছেন।
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,