editor
প্রকাশিত: 5:11 PM, November 23, 2020
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের মধ্যেও শুটিং করছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। অন্তঃসত্ত্বা অবস্থাতেই কোভিড বিধি মেনে শুটিং করছেন তিনি। আইপিএল সফরে স্বামীর সঙ্গে থাকতে আনুশকা গিয়েছিলেন আমিরশাহী। কোহলির জন্মদিন থেকে মা হতে চলার সেলিব্রেশন, সবই সারেন আরসিবি দলের সঙ্গে। টুর্নামেন্ট শেষে সেখান থেকেই অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন কোহলি। আর বাড়ি ফিরেছেন আনুশকা। সম্প্রতি একটি ছবি পোস্ট করে আনুশকা জানিয়ে দিয়েছিলেন শুটিং ফ্লোরে নেমে পড়েছেন তিনি। ছবিতে প্রত্যেকে ছিলেন পিপিই পরে। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আনুশকার শুটিংয়ের বেশ কয়েকটি নতুন ছবি, যা প্রশংসা কুড়োচ্ছে নেটিজেনদের।জানুয়ারিতেই প্রথমবার মা হবেন আনুশকা। অর্থাৎ প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা আনুশকা। এই অবস্থায় সাধারণত বিশ্রামেই থাকেন গর্ভবতীরা। কিন্তু আনুশকা ব্যস্ত কাজে। একটি বিজ্ঞাপনের শুটিং করছেন তিনি। তার ভ্যানিটি ভ্যান থেকে নামার মুহূর্তই ভাইরাল হয়েছে। তার পরনে সবুজ রঙের গাউন। মুখে মাস্ক। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের স্টুডিওতে টানা সাত দিন শুটিং করবেন তিনি। শুটিংয়ের সঙ্গে যুক্ত একজন জানান, ফ্লোরে সারাক্ষণ দারুণ চনমনে থাকেন আনুশকা। আসলে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরে মন মেজাজ ভালো তার। এদিকে ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু ভারতীয় দলের করোনাপরবর্তী যুগ। যার জন্য কোয়ারেন্টিন পিরিয়ডেও প্রস্তুতির ঘাটতি রাখছেন না কোহলি। জিমে ঘাম ঝরানো থেকে নেট প্র্যাকটিস, সবই চলছে পুরোদমে।
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি