editor

প্রকাশিত: 4:51 PM, December 10, 2020

করোনায় বিশ্বে প্রায় ৫০০ সাংবাদিকের মৃত্যু

করোনায় বিশ্বে প্রায় ৫০০ সাংবাদিকের মৃত্যু

অনলাইন ডেস্ক:

১৫ই নভেম্বর পর্যন্ত বিশ্বের ৫৬টি দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রায় ৫০০ সাংবাদিকের মৃত্যু হয়েছে। জেনেভাভিত্তিক সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এ সময় পর্যন্ত বিশ্বে কমপক্ষে ৪৬২ জন সাংবাদিক মারা গেছেন। এর অর্ধেকেরও বেশির বয়স ৬০ বছরের নিচে। যেসব সাংবাদিক করোনায় মারা গেছেন তার অর্ধেকেরও বেশি লাতিন আমেরিকার দেশগুলোর। তাদের সংখ্যা ২৫১। অন্যদিকে বাংলাদেশে মারা গেছেন ৩৫ জন সাংবাদিক। পিইসির মহাসচিব ব্লেইস লেম্পেন এক সাক্ষাৎকারে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ককে (জিআইজেএন) বলেছেন, করোনায় মৃত সাংবাদিকের প্রকৃত সংখ্যা ৪৬২-এর চেয়ে অনেক বেশি হতে পারে।তিনি বলেন, আমাদের আশঙ্কা এ বছরের শেষ নাগাদ আরো শত সাংবাদিক করোনার শিকার হতে পারেন। কিন্তু ইউরোপের মতো কিছু দেশে এখন সাংবাদিকরা অত্যাবশ্যকীয় নিরাপত্তামূলক পূর্ব সতর্কতা নেয়া শুরু করেছেন। তারা মাস্ক পরেন। দূরত্ব বজায় রাখেন। সরাসরি যোগাযোগ ও ভ্রমণ এড়িয়ে চলেন। ফলে আমরা তাদের মধ্যে আক্রান্ত বা মৃত্যু হওয়ার ঘটনা কমে যেতে দেখেছি। ল্যাম্পেন বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণের প্রথম অংশের চেয়ে গত কয়েক মাসে বাংলাদেশ ও ভারতে করোনায় সাংবাদিকের মৃত্যু বৃদ্ধি পেতে দেখেছি। তিনি স্মরণ করিয়ে দেন, মৃত্যুহারের দিক দিয়ে লাতিন আমেরিকার কয়েকটি দেশের অবস্থা খুবই খারাপ। ভারত ও বাংলাদেশের তুলনায় এসব দেশে জনসংখ্যা অনেক কম।

হিসাবে বলা হয়েছে, সাংবাদিক সমাজ সবচেয়ে বেশি আঘাত পেয়েছে পেরুতে। সেখানে করোনায় মারা গেছেন ৯৩ জন। ভারতে মারা গেছেন ৪৭ জন। ইকুয়েডরে মারা গেছেন ৪১ জন। ব্রাজিলে মারা গেছেন ৩৬ জন। ঢাকা ভিত্তিক সাংবাদিকদের অধিকার বিষয়ক গ্রুপ ‘আওয়ার মিডিয়া, আওয়ার রাইটস’ হিসাব কষে দেখেছে, করোনা ভাইরাসে বাংলাদেশের ১৯১ টি মিডিয়া হাউজের এক হাজার ১০ জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৪২ জন। ওই মিডিয়া গ্রুপের সমন্বয়ক আহমেদ ফয়েজ উদ্বেগ প্রকাশ করেন এই বলে যে, ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ, সঙ্গে চাকরিচ্যুতির আতঙ্কে রিপোর্টাররা মাঠ পর্যায়ে এবং নিউজরুমে বড় ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন। তিনি আরো বলেছেন, চাকরি বাঁচাতে বিপুল সংখ্যক সাংবাদিক অফিসে আসেন। কারণ, মিডিয়া জগতের বিপুল সংখ্যক সদস্য করোনাকালে তাদের চাকরি হারিয়েছেন। সহকর্মীর করোনা পজেটিভ থাকলেও অনেকে অফিসে বসে কাজ করছেন। তাই কীভাবে তারা ইভেন্ট কভার করবেন এবং অফিসের ভিতরে আসন বিন্যাস কেমন হবে সে বিষয়ে অবিলম্বে মিডিয়া হাউজগুলোর নির্দেশনা তৈরি করা উচিত।
লেম্পেন বলেছেন, আমাকে সবচেয়ে বেশি বিস্মিত করে যে বিষয়টি তা হলো, যেসব সাংবাদিক মারা গেছেন তারা তুলনামূলকভাবে কম বয়সী। অক্টোবরের প্রথম দিক থেকে যেসব সাংবাদিক মারা গেছেন তাদের অর্ধেকের বেশির বয়স ৬০ বছরের নিচে। কারো বয়স ৪০ এর কোটায়। কেউ ৫০ এর কোটার। সংক্রমণের উৎস জানা সব সময় অনেক জটিল। কিন্তু কর্মক্ষেত্রে অনেকেই আক্রান্ত হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ব্রাজিলের প্রেসিডেন্টের উল্লেখ করে লেম্পেন বলেন, সুনির্দিষ্ট কিছু রাজনীতিক বিষয়টাকে আরো খারাপ করে তুলছেন। আমি ব্যক্তিগতভাবে বেদনাবোধ করি এ জন্য যে, ডনাল্ড ট্রাম্প অথবা জায়ের বোলসনারোর মতো রাজনৈতিক নেতারা যেসব সাংবাদিকের সঙ্গে কথা বলেন, তারা তাদের জীবনকে ঝুঁকিতে ফেলেন।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার