admin
প্রকাশিত: 1:44 PM, November 29, 2020
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘এ’ ব্লাড গ্রুপের মানুষের মধ্যে কোভিড-১৯ সহজে সংক্রমিত হয় এবং আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি তাদের সবচাইতে বেশি।
অপরদিকে, যাদের ব্লাড গ্রুপ ‘ও’, তাদের মধ্যে এ রোগ সংক্রমণের হার কম এবং তারা সবচেয়ে কম ঝুঁকিতে রয়েছেন।
সাধারণত রক্তের ‘ও’ গ্রুপধারী মানুষের হার রক্তের ‘এ’ গ্রুপধারী মানুষের চেয়ে বেশি।
সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে কানাডার বিজ্ঞানীরা জানান, যাদের রক্তের গ্রুপ ‘ও’ কিংবা আরএইচ নেগেটিভ তাদের করোনা ঝুঁকি অন্য রক্তের গ্রুপধারী মানুষের চেয়েও কম। কানাডার ২ লাখ ২৫ হাজার ৫৫৬ জন মানুষের কোভিড রিপোর্ট যাছাই বাছাই করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। রক্তের গ্রুপ ‘ও’ কিংবা আরএইচ নেগেটিভ এমন ব্যক্তিদের অন্যদের চেয়ে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি কম। ‘এ’, ‘এবি’ কিংবা ‘বি’ রক্তের গ্রুপধারীদের চেয়ে এসব ব্যক্তির তীব্র মাত্রায় করোনা সংক্রমণ বা মৃত্যুর ঝুঁকি ১৩ শতাংশ কম।
মৃতসহ ২ হাজার ১৭৩ জন কোভিড-১৯ রোগীর মধ্যে ২৬ শতাংশ রক্তের ‘ও’ গ্রুপধারী এবং ৩৮ শতাংশ রক্তের ‘এ’ গ্রুপধারী।
২৪ নভেম্বর অ্যানাল্স অব ইন্টারনাল মেডিসিন সাময়িকীতে গবেষকরা জানান, যে কোনো নেগেটিভ রক্তের গ্রুপধারী ব্যক্তির প্রতিরক্ষা শক্তি বেশি, বিশেষ করে ‘ও’ নেগেটিভ রক্তের গ্রুপধারী ব্যক্তিদের। গবেষকদের ধারণা, এসব ব্যক্তিদের শরীরে হয়তো এমন অ্যান্টিবডি তৈরি হয় যা নতুন করোনা ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা দেয়।
গবেষকরা জানান, রক্তের ‘ও’ গ্রুপধারীদের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঝুঁকি কম। অন্যদিকে, রক্তের ‘এ’ গ্রুপধারীদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঝুঁকি বেশি।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার