editor
প্রকাশিত: 2:29 PM, December 20, 2020
অনলাইন ডেস্ক:
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার কারণে পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতিক প্রবৃদ্ধি মাইনাসে চলে গেছে। অথচ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আমাদের দেশের অর্থনীতি পরিস্থিতি ভালো। বাংলাদেশের অর্থনীতি সূচক এখনও ৫ পার্সেন্ট প্লাসে আছে। শনিবার রাতে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।তিনি আরও বলেন, যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে আসেনি, সেসব দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। উন্নয়ন থেমে গেছে। জীবনযাত্রা থমকে গেছে। কিন্তু বাংলাদেশের কলকারখানা চলছে, কৃষি চলছে, গার্মেন্টস চলছে এবং দোকানপাট চলছে। সব ক্ষেত্রে আমাদের উন্নয়ন চলছে। তার প্রমাণস্বরূপ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব খাদ্য সংস্থা বলেছে– করোনায় অনেক দেশের প্রায় ২০০ কোটি মানুষ আগামী বছরে খাদ্য সংকটে পড়ে যাবে। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে খাদ্যের কোনো সমস্যা হবে না।ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এমএম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মমতাজ বেগম ও সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, সহসভাপতি আবদুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্যদের পরিচিতির পর বাংলাদেশ যুব গেমস ও বঙ্গবন্ধু ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত জেলার ৬ নারী অ্যাথলেটিককে ক্রেস্ট ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
S/H-(Ripa-5)
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার