editor
প্রকাশিত: 6:13 PM, November 23, 2020
অনলাইন ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। করোনাভাইরাসের কবল থেকে তিনিও রক্ষা পাননি। বর্তমানে করোনার ধাক্কা সামলে বিশ্রামে আছেন এই অভিনেতা। এদিকে অপূর্ব অসুস্থ থাকায় বিপাকে পড়েছেন নির্মাতারা। বেশকিছু নাটকের কাজ আটকে গেছে। অপূর্ব একটি সিনেমার শুটিংও শুরু করেন। সেটিও স্থগিত করতে হয়েছে। ইতিমধ্যে অপূর্বর কাজের বাইরে থাকার ২০ দিন পার হতে চলেছে।তার ক্যারিয়ারে এতো লম্বা বিরতি এবারই প্রথম। তবে অপূর্ব ভক্ত, নির্মাতা ও প্রযোজকদের জন্য সুখবর হচ্ছে, এখন অপূর্বর শারীরিক অবস্থা ভালোর দিকে। দিন দিন আগের থেকে সুস্থ অনুভব করছেন তিনি। তাই এ অভিনেতা কাজে ফেরার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। শুটিংয়ে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন একটু একটু করে। আগামী মাসের ৩ তারিখ তিনি শুটিংয়ে ফিরবেন। অপূর্ব’র ফেরাটা হচ্ছে সিনেমা দিয়ে। ‘যদি কিন্তু তবুও’ শুটিংয়ের মাধ্যমে তিনি লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরছেন। অপূর্ব’র বরাতে এই সিনেমাটির পরিচালক শিহাব শাহীন বলেন , অপূর্ব’র সঙ্গে আমার কথা হয়েছে। শারীরিকভাবে এখন তিনি অনেকখানি সুস্থ। এখন বিশ্রামে থেকে শক্তি সঞ্চয় করছেন। আশা করছি আমরা ৩রা ডিসেম্বর থেকে শুটিং শুরু করতে পারবো। সর্বশেষ নির্মাতা সাগর জাহানের একটি নাটকের শুটিংয়েও অংশ নিয়েছিলেন অপূর্ব।
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি