editor
প্রকাশিত: 12:50 PM, October 19, 2026
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি (টি.ও নং ২৭/১৯৯৫) কর্তৃক অনুমোদিত সংগঠন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ।
শনিবার (১৭ অক্টোবর) রাতে সংগঠনের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ কার্যালয়ে এক অনাঢ়ম্বর অনুষ্টানের মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি মুজিবুর রহমান, সহ সভাপতি কয়েস আহমদ, কোষাধ্যক্ষ কয়ছর আলী জালাল, নির্বাহী সদস্য মনছুর আলম, মঈন খান প্রমূখ।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক কানাইঘাট উপজেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদিত কমিটির তালিকা প্রকাশ করেন। এতে কনাইঘাটের ট্রাক মালিক মোঃ নজরুল ইসলামকে সভাপতি ও মোঃ মিজান আহমদকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের একটি পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, কার্যকরি সভাপতি এবাদুর রহমান হেলাল, সহ সভাপতি কাওছার আহমদ, সহ সভাপতি মখলিছুর রহমান, সহ সভাপতি ফয়াজ উদ্দিন, সহ সভাপতি মোঃ সিদ্দিক আহমদ, সহ সাধারণ সম্পাদক আলমাছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, কোষাধ্যক্ষ কাওছার আহমদ জনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কয়ছর আহমদ, দফতার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাত্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাদির, পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ইসতেহাক মালিক নাঈম, পরিবহন বিষয়ক সম্পাদক রুহুল আমীন, নির্বাহী সদস্য শিব্বির আহমদ, রুহুল আমীন, বাবুল আহমদ, বদরুল আমীন ও জবরুল ইসলাম।
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সিলেটে শারদীয় দুর্গাপূজোর মহা অষ্টমীর দিনে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবীর শুদ্ধ বালিকা মাতৃরুপি প্রতিমূর্ত্তি ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের