editor

প্রকাশিত: 11:27 AM, November 11, 2026

কিলিং মিশনে সরাসরি অংশ নেয় জামায়াত নেতা-আইনজীবী-জনপ্রতিনিধি

বিএনপি নেতা গেদা মার্ডার

কিলিং মিশনে সরাসরি অংশ নেয় জামায়াত নেতা-আইনজীবী-জনপ্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমার আলোচিত হত্যাকান্ড তেতলি লক্ষিপুরে। ওই গ্রামের বাসিন্দা ও ৩ নং তেতলি ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি সভাপতি লাল মিয়া গেদার উপর বর্বরোচিত হামলা চালানো হয়। নৃশংস এই হামলায় প্রাণ হারান গেদা।

বিএনপি নেতাকে সরাসরি কুপিয়ে হত্যার সাথে জড়িত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণ সুরমা ও তেতলি ইউনিয়নের দায়িত্বশীল নেতা গিয়াস উদ্দিন,আলিম উদ্দিন, তাজ উদ্দিন, সিলেট জেলা বারের আইনজীবী ইমাদ উদ্দীন, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনসহ ২১ জন। তারা সবাই মিলে নিহত গেদা মিয়ার শরীরে কুপিয়ে ৪৮ টি আঘাত করে।

সুত্র জানায়, দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মসজিদ ও মাদ্রাসার জায়গা দখল করে নেন ইলাছ-আলাউদ্দিন। সেই জায়গা উদ্ধারের জন্য গ্রামবাসীকে নিয়ে কাজ করেন নিহত বিএনপি নেতা গেদা। জায়গা উদ্ধার হয়। এ নিয়ে ক্ষোভ তৈরি হয়। পরবর্তীতে আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের গেইট ভাঙ্গা নিয়ে সৃষ্টি হয় বিরোধ। এটা সমাধান করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এছাড়া এলাকাবাসী জানিয়েছেন, মসজিদ-স্কুল কমিটিতে ইলাছ-আলাউদ্দিন-জামায়াত নেতা গিয়াস ও আইনজীবী ইমাদ উদ্দীনের আধিপত্য বিস্তার করতে ঘটানো হয় এ হত্যাকাণ্ড।

সূত্র জানায়, গত শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ৩ নং তেতলি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে লক্ষিপুর গ্রামে হামলা-লুটপাট করে কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা ও সালিশী ব্যক্তিত্ব লাল মিয়া গেদাকে। এসময় হামলায় আহত হন মহিলাসহ আরও ১০ জন।

এ ঘটনায় নিহত লাল মিয়া গেদার ছেলে জামাল আহমদ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরদিন প্রধান অভিযুক্ত লক্ষিপুর গ্রামের মৃত সমছু মিয়ার ছেলে ইলাছ মিয়া ও মৃত আব্দুল খালেকে ছেলে আলাউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া আলোচিত এ হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত অন্যান্য পলাতক দের মধ্যে রয়েছেন, লক্ষিপুর গ্রামের বাসিন্দা আলা উদ্দিনের ছেলে আলিম উদ্দিন (২৮), মৃত আব্দুল আজিজের ছেলে জামায়াত নেতা গিয়াস উদ্দিন (৪০), ইলাছ মিয়ার ছেলে সুবির (২২), আব্দুল আজিজের ছেলে ও জামায়াত নেতা তাজ উদ্দিন (৩৮), তার ভাই আইনজীবী ইমাদ উদ্দিন (৩০), মৃত বশিরের ছেলে চমক আলী (৩৮), মৃত মনোহর আলী উরফে মনুর ছেলে মিজান (৩৬), মৃত আব্দুল আজিজের ছেলে ও জামায়াতের নাছির উদ্দিন (৩৬), ১১। ছালেক (৪০), পিতা মৃত আব্দুল লতিফ গেদা মিয়া, লক্ষিপুর সুনামপুরের মৃত ইয়াছির আলীর ছেলে কুদ্দুছ আলী (৫৬), মৃত আব্দুল লতিফ গেদা মিয়ার ছেলে লিমন (৩২),মৃত সমছু মিয়ার ছেলে ফজলু মিয়া (৬০)। এ মামলায় ৫/৬ জনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, লাল মিয়া (৭৮) একজন বয়োবৃদ্ধ ব্যক্তি। স্থানীয় মসজিদের বিষয়াদি নিয়া মনোমালিন্য ছিল। ঘটনার তারিখ সন্ধ্যার পরে নিহতের ছেলে কামাল মিয়ার বাড়ী থেকে নিজ বাড়ীতে আসার জন্য উত্তর পূর্ব পার্শ্বের রাস্তায় সুফিয়া বেগমের সীমানা প্রাচিরের নিকট পৌছামাত্র পূর্ব থেকে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়া ওৎ পেতে থাকা আসামিরা আমার গেদাকে হত্যার উদ্দেশ্যে ঘিরে ফেলে। এসময় ইলাছ মিয়া তার হাতে থাকা রামদা দিয়া গেদাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া ছেদ মারে আঘাতটি ডান হাত দিয়া প্রতিহত করার চেষ্টা করলে উক্ত ডান হাতের কজির নিচ অংশে পড়িয়া মারাত্মক জখম হয়। উক্ত আসামি পুনরায় রামদা দিয়া মাথা লক্ষ্য করে ছেদ মারলে তাহা মাথার বামদিকে পড়ে গুরুতর জখম হয়। আলা উদ্দিন তার হাতে থাকা রামদা দিয়া মাথার সামনে ছেদ মারিয়া গুরুতর জখম করে। পুনরায় সে কপালের নিচ অংশে বাম চোখের উপরিভাগে রামদা দিয়া ছেদ মারিয়া গুরুতর জখম করে। আলিম উদ্দিন তার হাতে থাকা দা দিয়া মাথা লক্ষ্য করে ছেদ মারিলে তাহা মাথার বামদিকে কান বরাবর পড়ে গুরুতর জখম হয়। পুনরায় দা দিয়া মাথার পিছন দিকে ছেদ মারিয়া গুরুতর জখম করে। উক্ত আঘাতের ফলে গেদা মাটিতে লুটিয়ে পড়লে গিয়াস উদ্দিন তার হাতে থাকা ডেগার দ্বারা মাথার নিচভাগে এবং ঘাড়ে উপর্যুপরি কুপ দেয় যাহার ফলে মাথায় এবং ঘাড়ে গুরুতর জখম হয়। তাজ উদ্দিন তার হাতে থাকা রামদা দ্বারা মাথার উপরিভাগে, কোমরে উপর্যুপরি কুপ মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। সুবির তার হাতে থাকা ডেগার দিয়া মাথার সামনে বামদিকে এবং মুখমন্ডলের বামদিকে ও ঠোঁটের নিচ অংশে কুপাইয়া মারাত্মক জখম করে। ইমাদ উদ্দিন তার হাতে থাকা রামদা দ্বারা বাম পায়ের হাটুর উপরিভাগে উপর্যুপরি কুপাইয়া বাম পা বিচ্ছিন্ন করিয়া নেওয়ার চেষ্টা করে। যার ফলে বাম পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। চমক আলী সুলফি দ্বারা কোমরের পিছনে পায়ুপথ সংলগ্ন স্থানে পরপর ৩/৪টি ঘাই মারিয়া মারাত্মক জখম করে। মিজান ডেগার দ্বারা বাম পায়ের উরু থেকে হাটুর উপর পর্যন্ত উপর্যুপরি কুপ মারিয়া মারাত্মক জখম করে। নাছির রামদা দিয়া বাম পায়ের হাটুর নিচ থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত উপর্যুপরি কুপাইয়া গুরুতর জখম করে। ছালেখ তার হাতে থাকা ডেগার দ্বারা বাম পায়ের গোড়ালির উপর থেকে হাটু পর্যন্ত উপর্যুপরি কুপাইয়া মারাত্মক জখম করে। কুদ্দুছ আলী তার হাতে থাকা ডেগার দ্বারা ডান উরু এবং নিতম্বের পাশে উপর্যুপরি কুপাইয়া গুরুতর জখম করে। লিমন সুলফি দ্বারা পিঠের ডান পাশে এবং কোমরের নিচ অংশে পরপর ঘাই মারিয়া গুরুতর জখম করে। ফজলু মিয়া তার হাতে থাকা ধারালো দা দিয়া বাম হাতে কব্জির উপরে এবং ডান পায়ে হাটুর নিচে পরপর দুইটি আঘাত করে মারাত্মক জখম করে। এসময় গেদা মিয়াকে রক্ষায় জামালসহ অন্যান্যরা এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়।

এ ব্যাপারে নিহত বিএনপি নেতার ছেলে জামাল আহমদ ও নাতি হামিম আহমদ জানান, আলাউদ্দিন ও ইলাছরা এলাকায় এমপি’র নাম বিক্রি করে ত্রাসের রাজত্ব তৈরি করে। এছাড়া ইলাছ এলাকায় বলাবলি করত তার লন্ডন প্রবাসী ভাই লিলু মিয়া এমপির ঘনিষ্ঠ। তাই খুন করলেও কিছু হবে না। তারা আরো বলেন, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে লিলু।
হামিম ও জামালের ধারনা, ইলাছরা স্থানীয় এমপি’র কথা বললেও, মূলত এমপি এসব কিছু জানতেন না। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুল ইসলাম বলেন, নিহত গেদা মিয়ার পায়ুপথ, নিতম্ব, হাত, পা, মাথা, চোখ, কপাল, কান, পেট, ঘাড়, উরু, হাত-পায়ের আঙ্গুলের প্রত্যেকটি জায়গায় একাধিক কাটা রক্তাক্ত আঘাত রয়েছে।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামান জানান, হত্যাকান্ডে জড়িতদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

কিলিং মিশনে সরাসরি অংশ নেয় জামায়াত নেতা-আইনজীবী-জনপ্রতিনিধি

কিলিং মিশনে সরাসরি অংশ নেয় জামায়াত নেতা-আইনজীবী-জনপ্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমার আলোচিত হত্যাকান্ড তেতলি লক্ষিপুরে। ওই গ্রামের বাসিন্দা ও ৩ নং তেতলি ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি সভাপতি লাল

৩১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় আবুল কালাম

৩১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় আবুল কালাম

সিলেট সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের স্থানীয় রাজনীতিতে এখন আলোচনার শীর্ষে একটিই নাম মো. আবুল কালাম। দীর্ঘ রাজপথের সংগ্রাম, ত্যাগ

সিলেট নির্বাচন অফিসে আলাউদ্দীন-হাসান সিন্ডিকেট

সিলেট নির্বাচন অফিসে আলাউদ্দীন-হাসান সিন্ডিকেট

সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে চরম হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অনৈতিক লেনদেনের অভিযোগ উঠেছে।

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন