editor
প্রকাশিত: 11:23 AM, November 11, 2026
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে চরম হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অনৈতিক লেনদেনের অভিযোগ উঠেছে। বিশেষ করে অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মো. হাসান আহমদ ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের অঘোষিত সিন্ডিকেটের ভেড়াজালে বন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক নাগরিক সেবা।
সম্প্রতি এ বিষয়ে সংবাদমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর আঞ্চলিক নির্বাচন অফিস কেন্দ্রিক শক্তিশালী এই দলাল চক্রের মুখোশ উন্মোচন হতে শুরু করেছে। অনুসন্ধান ও প্রতিবেদন প্রকাশের পর থেকেই পত্রিকার অফিসে বিভিন্ন অচেনা নম্বর থেকে ফোন আসতে শুরু করে। ‘ইমন’ নামের এক কথিত দালাল ইনিয়ে-বিনিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়া ও সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার চেষ্টা চালায়। এছাড়া সিন্ডিকেটের একাধিক সদস্য ফোন দিয়ে পরবর্তী সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য চাপ ও অনৈতিক প্রস্তাব দেয়। দালালদের এমন তৎপরতায় স্পষ্টভাবে প্রমাণিত হয়, পুরো অফিসের সেবাব্যবস্থা আলাউদ্দীন ও হাসান চক্রের কাছে জিন্মি।
ভুক্তভোগীদের অভিযোগ, যে নাগরিক সেবা ফ্রিতে পাওয়ার কথা, তা মোটা অঙ্কের টাকা ছাড়া মিলছে না। এমনকি চুক্তি অনুযায়ী অতিরিক্ত অর্থ পরিশোধ করার পরও সঠিক সময়ে কাজ শেষ করা হচ্ছে না। দিনের পর দিন সাধারণ মানুষকে ঘোরানো হচ্ছে অফিসের বারান্দায়।
অভিযোগের বিষয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে অফিসের ল্যান্ডলাইন নম্বরে কল করা হলে তাঁর পিএ (ব্যক্তিগত সহকারী) ফোন রিসিভ করে জানান, মো. আলাউদ্দীন মোবাইলে এ বিষয়ে কথা বলতে ইচ্ছুক নন; বক্তব্য নিতে হলে অফিসে সরাসরি যেতে হবে। পিএ প্রতিবেদকের নাম-পরিচয় লিখে নেওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় প্রতিবেদকের ফোনে বেশ কয়েকটি অচেনা নম্বর থেকে কল আসে। কলদাতারা নিজেদের সিন্ডিকেটের সদস্য পরিচয় না দিলেও জরুরি দেখা করার তাগিদ দেন এবং নির্বাচন অফিসে প্রতিবেদকের উপস্থিতির কারণ জানতে চান।
এদিকে প্রশাসনিক তদারকির এ বেহাল দশার প্রমাণ পাওয়া যায় নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইটেও। আঞ্চলিক নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের জন্য ওয়েবসাইটে দেওয়া তথ্যে দেখা যায়, একাধিক কর্মকর্তার যোগাযোগের স্থানে কর্মকর্তা আলাউদ্দীনের একই ফোন নম্বর ব্যবহার করা হচ্ছে। এতে স্বচ্ছতা ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে সচেতন মহলে।
সিলেটের দক্ষিণ সুরমার আলোচিত হত্যাকান্ড তেতলি লক্ষিপুরে। ওই গ্রামের বাসিন্দা ও ৩ নং তেতলি ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি সভাপতি লাল
সিলেট সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের স্থানীয় রাজনীতিতে এখন আলোচনার শীর্ষে একটিই নাম মো. আবুল কালাম। দীর্ঘ রাজপথের সংগ্রাম, ত্যাগ
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে চরম হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অনৈতিক লেনদেনের অভিযোগ উঠেছে।
জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক
আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০
ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন