editor
প্রকাশিত: 7:51 PM, August 14, 2024
কোনও দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেউ সন্ত্রাসী কার্যক্রম বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ ছেলে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তারা ষড়যন্ত্র করছে দেশে কোনোভাবে নৈরাজ্য, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর।
বুধবার (১৪ আগস্ট) দুপুরের রাজধানীর সদরঘাট এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।
ইশরাক বলেন, বিদেশ থেকে তারা ষড়যন্ত্র করছে বিভিন্ন দিবস উপলক্ষ্যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার। আর দেশে থাকা স্বৈরাচারের দোসররা সেই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে। তবে, তাদের আমরা শক্ত হাতে রুখে দেবো। কোনও দিবসকে কেন্দ্র করে দেশের ভেতর আওয়ামী সন্ত্রাসী ও কুচক্রীমহল সন্ত্রাসী কার্যক্রম চেষ্টা করলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কঠোর হাতে রুখে দেওয়ার হবে।
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে ইশরাক বলেন, নেতাকর্মীদের রেখে আপনাদের নেত্রী তো পালিয়ে গেছেন। এখন ষড়যন্ত্র করে দেশে দাঙ্গা-হাঙ্গামা করে কী করবেন।
বিএনপির সাবেক এই মেয়র প্রার্থী বলেন, আগামীর বাংলাদেশে কোনও চাঁদাবাজদের ঠাঁই হবে না। ব্যবসায়ীদের বলব, আপনারা নির্ভয়ের ব্যবসা-বাণিজ্য চালিয়ে যান। বিএনপি নেতাকর্মীদের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকবেন। আমাদের নেতা তারেক রহমান দায়িত্ব নিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য।
কোনও দলীয় পরিচয়ে কেউ যদি ব্যবসায়ীদের কোনও ধরনের চাঁদা দাবি করে, তাহলে সবাই মিলে তা রুখে দিতেও আহ্বান জানান ইশরাক।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি সুমন ভূইয়াসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার