editor

প্রকাশিত: 10:11 AM, August 29, 2024

খাবারের গাড়িতে যাত্রী পরিবহন : দুই ট্রেন থেকে ক্যাটার্স স্থগিত

খাবারের গাড়িতে যাত্রী পরিবহন : দুই ট্রেন থেকে ক্যাটার্স স্থগিত

রেলের খাবারের গাড়িতে টাকার বিনিময়ে গাদাগাদি করে যাত্রী তুলে দিচ্ছেন খাবারের বগির স্টাফরা / ফাইল ছবি

খাবারের গাড়িতে বিনা টিকিটে যাত্রী পরিবহন করায় দুটি ট্রেন থেকে একটি ক্যাটারিং সার্ভিস প্রতিষ্ঠানের সব কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। স্থগিতাদেশ পাওয়া প্রতিষ্ঠানটি হচ্ছে মেসার্স প্রগতি ক্যাটার্স। প্রতিষ্ঠানটি ঢাকা রেলওয়ে স্টেশনের ৮ নম্বর প্লাটফর্ম থেকে ক্যাটার্স সার্ভিস পরিচালনা করে আসছিল।

বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার (আর) (পূর্ব) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানা যায়।

পত্রে মেসার্স প্রগতি ক্যাটার্সের ম্যানেজিং পার্টনার মো. মানিক খানকে উদ্দেশ্য করে বলা হয়, আপনার প্রতিষ্ঠানের নিয়োজিত বেয়ারারা বিনা টিকিটের যাত্রী বহন করে যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছে, এমন কয়েকটি ভিডিও ফুটেজ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওইসব ফুটেজ পর্যালোচনায় সূত্রস্থ পত্রের ১১নং অনুচ্ছেদে বিনা টিকিটের যাত্রী পরিবহন না করার সুষ্পষ্ট নির্দেশনা দেয়া সত্ত্বেও, তা পরিপালনে আপনার প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে মর্মে প্রতীয়মান। আপনার প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ডে বাংলাদেশ রেলওয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে।

এতে আরও বলা হয়, চুক্তির শর্ত মোতাবেক সার্ভিস পরিচালনা না করায় এবং বর্ণিত পত্রের নির্দেশনা পালনে ব্যর্থতার কারণে ২৯ আগস্ট থেকে চট্টগ্রাম-ঢাকা রুটের মহানগর গোধূলী (৭০৩) এবং ঢাকা-চট্টগ্রাম রুটের তূর্ণা এক্সপ্রেস (৭৪২) ট্রেনে আপনার প্রতিষ্ঠানের ক্যাটারিং সার্ভিস পরিচালনা সংক্রান্ত সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। এতে যথাযথ কর্তৃপক্ষের সদয় অনুমোদন রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল