editor
প্রকাশিত: 2:27 PM, November 25, 2020
অনলাইন ডেস্ক :
বর্তমান সময়ের আলোচিত অভিনেতা তাসকিন রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় ছুটে গেছেন তিনি।অস্ট্রেলিয়া থেকে এক গণমাধ্যমকে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত এই খলনায়ক জানিয়েছেন, তাঁর অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা তৈরি হয়েছে। এর চিকিৎসা বেশ স্পর্শকাতর। তাই উন্নত চিকিৎসার জন্য গত রবিবার অস্ট্রেলিয়ায় গেছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাসকিন।অসুস্থতার কারণে এক মাস ধরেই শুটিং বন্ধ রেখে বিশ্রামে ছিলেন তাসকিন। কিন্তু এই সময়ের মধ্যে শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে তাঁর। বিশ্রামে থাকা অবস্থায় হঠাৎ করে তাঁর প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, সঙ্গে সমস্যা দেখা দেয় চোখে। নানা পরীক্ষার পর তিনি জানতে পারেন, তাঁর অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা দেখা দিয়েছে।এর আগে অক্টোবরে চিকিৎসার জন্য ভারতের হায়দরাবাদে গিয়েছিলেন তাসকিন। সেখানে চিকিৎসক তাঁকে মাসখানেক বিশ্রামে থাকার পরামর্শ দেন।২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে তাসকিন রহমানের। প্রথম সিনেমায়ই দুর্দান্ত অভিনয় করে বাজিমাত করেন। তাঁর অভিনীত আরো দুটি ছবির নাম ‘বয়ফ্রেন্ড’ ও ‘যদি একদিন’।মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মিশন এক্সট্রিম’, ‘শান’, ‘ক্যাসিনো’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ওস্তাদ’ ও ‘গিরগিটি’।
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি