editor
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৬
সিলেটে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক ও প্রবাসী কমিউনিটি নেতার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ধোপাগুল নামক স্থানে ট্রাক চাপায় ঘটনাস্থলেই স্কুল শিক্ষক ও শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- গোয়াইনঘাটের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসাইন (৪০) ও গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লেবানন প্রবাসী আব্দুল আহাদ বাবুল (৫৭)।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ধোপাগুল এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে মোশাররফ হোসাইনের মোটরসাইকেলে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে করে ঘটনাস্থলেই মোশাররফ হোসাইন নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় আব্দুল আহাদ বাবুলকে হাসপাতালে নিলে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে মোশাররফ হোসাইনের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগ থেকে শুক্রবার বিকেল গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং রাত ১০ টায় রস্তমপুর ইউনিয়ন কমপ্লেক্স মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। আর বাবুলের মরদেহ বাড়িতে নেওয়ার প্রক্রিয়াধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন মৈত্র। তিনি জানান, গত বৃহস্পতিবার একজনের এবং শুক্রবার আরেকজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। ওইটা আটক করবো। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে উনাদের মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, ইব্রাহিম খলিল প্রমুখ।
অপরদিকে ঘাতক ট্রাক ড্রাইভারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
5 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল
1 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে
3 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন
3 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,
2 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
1 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে
8 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
7 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার