editor

প্রকাশিত: 11:35 AM, August 30, 2026

গোলাপগঞ্জে লিফলেট বিলি করে মুতাওয়াল্লি দাবি, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

গোলাপগঞ্জে লিফলেট বিলি করে মুতাওয়াল্লি দাবি, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

6

সিলেটের গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী কোনাচর কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লি পদ নিয়ে তীব্র উত্তেজনা ও অসন্তোষ দেখা দিয়েছে।

বর্তমান মসজিদ কমিটি ও এলাকাবাসীকে না জানিয়ে যুক্তরাজ্য প্রবাসী আখতার হোসেন কাওছার নিজেকে নতুন মুতাওয়াল্লি দাবি করে ঘরে ঘরে লিফলেট বিতরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

4

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই কোনাচর গ্রামের মুরব্বি, আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

7

স্থানীয়দের দাবি, কোনো সামাজিক বৈঠক, আলোচনা কিংবা পরামর্শ ছাড়াই হঠাৎ একতরফাভাবে লিফলেট বিলি করে নিজেকে মুতাওয়াল্লি দাবি করায় পুরো এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

2

এ ঘটনার প্রতিবাদে গতকাল বাদ জোহর মসজিদ প্রাঙ্গণে এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বর্তমান মুতাওয়াল্লি রোম্মান আহমদ ও মসজিদ কমিটির সেক্রেটারি হাফিজ মাওলানা যুবায়ের আহমদ আনাসের উপস্থিতিতে সভায় অর্ধশতাধিক প্রবীণ ও যুবক অংশ নেন।

1

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মসজিদের মতো পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের মুতাওয়াল্লি নির্বাচন অবশ্যই সামাজিক প্রথা, নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়া উচিত। সমাজকে তোয়াক্কা না করে গোপনে লিফলেট বিতরণের মাধ্যমে মুতাওয়াল্লি দাবি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে, হঠাৎ এই ঘটনা নিয়ে গ্রামে নানা আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। নেপথ্যে কারও কোনো ইন্ধন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত কোনো রূপ নেওয়ার আগেই দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসী। তবে এ বিষয়ে যুক্তরাজ্য প্রবাসী আখতার হোসেন কাওছারের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

6 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 7 রবিবার (৩০ আগস্ট)

জ্ঞানসেবক ওয়েছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওআরবি গ্রন্থাগারের বই বিতরণ

জ্ঞানসেবক ওয়েছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওআরবি গ্রন্থাগারের বই বিতরণ

3 ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার)-এর পথিকৃৎ, জ্ঞানসেবক ও গ্রন্থপ্রেমী মোঃ ওয়েছুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই বিতরণ কর্মসূচি

বড়বাজার মণিপুরী পাড়ায় ভিন্ন আঙ্গিকে ঝুলনযাত্রা মহোৎসব উদযাপন

বড়বাজার মণিপুরী পাড়ায় ভিন্ন আঙ্গিকে ঝুলনযাত্রা মহোৎসব উদযাপন

4 ঝুলনযাত্রা মহোৎসব উপলক্ষে বড়বাজার মণিপুরী পাড়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়েছে। 4 শুক্রবার এ উপলক্ষে বড়বাজার

জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন

জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন

2 মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগস্থ শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের অন্যতম সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘জয় দুর্গা সংঘ’-এর ২০২৬-২০২৮

রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

8 সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 5

গোলাপগঞ্জে লিফলেট বিলি করে মুতাওয়াল্লি দাবি, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

গোলাপগঞ্জে লিফলেট বিলি করে মুতাওয়াল্লি দাবি, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

7 সিলেটের গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী কোনাচর কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লি পদ নিয়ে তীব্র উত্তেজনা ও অসন্তোষ দেখা দিয়েছে। 3 বর্তমান মসজিদ

জৈন্তাপুরে স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতে মামলা

জৈন্তাপুরে স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতে মামলা

2 সিলেটের জৈন্তাপুরে স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও পরকীয়ার অভিযোগ তুলে প্রতিবাদ করায় মিথ্যা মামলায় হয়রানি ও মারধরের শিকার হওয়ার

সব অভিযোগের পরও কেন বহাল বাছিত সিন্ডিকেট

সব অভিযোগের পরও কেন বহাল বাছিত সিন্ডিকেট

5 সিলেট সিটি করপোরেশনে (সিসিক) রাজস্ব আদায় ও এসেসমেন্ট কার্যক্রম ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। চীফ এসেসর (চলতি দায়িত্ব)

1
6