editor
প্রকাশিত: 1:48 PM, August 30, 2026
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বাদ এশা আমতৈল গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর নিজ বাড়িতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গেদু মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফেরুজ্জামান, সাবেক সহ-সভাপতি লাল মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য মানিক মিয়া, মাজার ফেডারেশনের সদস্য শাহ এনাম হোসেন, ৪নং রামপাশা ইউপি যুবদল নেতা সিরাজুল ইসলাম ধন মিয়া, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলাউদ্দিন আলাই, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলি হোসেন, ১নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খালেদ মিয়া, জামশেদপুর ১নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক কবির আলম, আমতৈল ২নং ওয়ার্ড বিএনপি নেতা জিয়াউল হক, যুবদল নেতা গোসুদ্দিন, ১নং ওয়ার্ড যুবদলের সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন, আব্দুল করিম সহ রামপাশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
সভায় বক্তারা রামপাশা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং অবহেলিত এলাকাগুলোর সমস্যা সমাধানে একজন সৎ, যোগ্য ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়া এবং আগামী নির্বাচনে তাঁকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
6 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে
3 ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার)-এর পথিকৃৎ, জ্ঞানসেবক ও গ্রন্থপ্রেমী মোঃ ওয়েছুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই বিতরণ কর্মসূচি
5 ঝুলনযাত্রা মহোৎসব উপলক্ষে বড়বাজার মণিপুরী পাড়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়েছে। শুক্রবার এ উপলক্ষে বড়বাজার মণিপুরী
8 মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগস্থ শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের অন্যতম সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘জয় দুর্গা সংঘ’-এর ২০২৬-২০২৮
8 সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার
6 সিলেটের গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী কোনাচর কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লি পদ নিয়ে তীব্র উত্তেজনা ও অসন্তোষ দেখা দিয়েছে। 8 বর্তমান মসজিদ
3 সিলেটের জৈন্তাপুরে স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও পরকীয়ার অভিযোগ তুলে প্রতিবাদ করায় মিথ্যা মামলায় হয়রানি ও মারধরের শিকার হওয়ার
3 সিলেট সিটি করপোরেশনে (সিসিক) রাজস্ব আদায় ও এসেসমেন্ট কার্যক্রম ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। চীফ এসেসর (চলতি দায়িত্ব)