editor
প্রকাশিত: 3:38 PM, January 26, 2025
সিলেটের সময় ডেস্ক :: বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আট ব্যান্ড নিয়ে উন্মুক্ত কনসার্ট। জানা গেছে, আগামী ৬ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা নাইট কনসার্ট। যেখানে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড-নগর বাউল, শিরোনামহীন, আর্টসেলসহ আরও পাঁচটি ব্যান্ড। এ কনসার্টের প্রধান আকর্ষণ নগরবাউল জেমস।
যাদের ঘিরে শুরু হয়েছে প্রচার। ব্যান্ডের মুখপাত্র রবিন ঠাকুর গণমাধ্যমকে বলেন, ‘এ শহরের সঙ্গে আমাদের গভীর একটি সম্পর্ক আছে, যা সবাই কমবেশি জানে। এখানে সবসময় নগরবাউল শ্রোতাদের জন্য নিজেদের উজাড় করে দেয়। এবারও তার ব্যতিক্রম হবে না। শুধু আমরা নই, এ আয়োজনে দেশের আরও জনপ্রিয় ব্যান্ডগুলো অংশগ্রহণ করবে।’
এ কনসার্ট নিয়ে শিরোনামহীন ব্যান্ডের জিয়া বলেন, ‘চট্টগ্রামে কনসার্ট করতে পারা সবসময় আনন্দের। এটি ব্যান্ডের শহর। এখানকার মানুষ ব্যান্ড সংগীতকে হৃদয় দিয়ে ভালোবাসে। তাদের সামনে গান গাওয়ার অনুভূতি প্রকাশ করা অসম্ভব। সবাই আসুন সুন্দর একটি দিন কাটাই। এ ছাড়া এ মাসে প্রথমবারের মতো শিরোনামহীন চট্টগ্রাম অঞ্চলের আরও একটি জেলায় কনসার্ট করবে, যা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। আশা করছি বছরটি আমাদের ব্যান্ড ইন্ডাস্ট্রির জন্য সুন্দর কাটবে।’
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি