editor
প্রকাশিত: 3:04 PM, November 7, 2026
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, চাকরির স্থায়িত্ব এবং সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের নেতৃবৃন্দ।
শনিবার (০৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তাঁরা এই দাবি উত্থাপন করেন। ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুফতি মাওলানা আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল এতে অংশগ্রহণ করে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ ১৯৯৩ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এ কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলে শিশুদের প্রাথমিক শিক্ষা, পবিত্র কোরআন শিক্ষা এবং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমানে প্রকল্পটি অষ্টম পর্যায়ে চলমান রয়েছে।
প্রতিনিধিদলের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে অত্যন্ত স্বল্প সম্মানীতে দায়িত্ব পালন করেও এ কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট জনবল চাকরির স্থায়িত্ব, আর্থিক নিরাপত্তা ও সরকারি বেতন কাঠামোর সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। অথচ তাঁরা শিক্ষার প্রসারের পাশাপাশি সরকারের বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নেও নিরলস ভূমিকা রাখছেন।
এ সময় মাননীয় ডেপুটি স্পিকারের কাছে চার দফা দাবি-সংবলিত একটি লিখিত আবেদনপত্র পেশ করা হয়। দাবিগুলো হলো, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করা। শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা। দীর্ঘদিন কর্মরত জনবলের চাকরির স্থায়িত্ব ও কর্মনিরাপত্তা নিশ্চিত করা। দাবিগুলো জাতীয় সংসদে উপস্থাপনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণে কার্যকর ভূমিকা রাখা।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, ডেপুটি স্পিকারের সরাসরি সহযোগিতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের এই ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের পথ সুগম হবে। তাঁরা মন্তব্য করেন—যাঁরা দেশজুড়ে শিশুদের মাঝে শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের আলো ছড়িয়ে দিচ্ছেন, তাঁদের নিজেদের জীবনেও আর্থিক নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তার আলো পৌঁছানো এখন সময়ের দাবি।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান, ঢাকা বিভাগীয় সভাপতি মাওলানা মো. সেলিম জাফর খান, সিলেট বিভাগীয় সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা মো. মাসুদ মিয়া, রংপুর বিভাগীয় সভাপতি মাওলানা মো. আবুল বাশারসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে মাননীয় ডেপুটি স্পিকারকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন নেতৃবৃন্দ।
বাংলাদেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে চলমান সংকট ও শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জোর দাবি
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার সিলেট নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন
আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও
দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। সোমবার (৯
‘ব্যাটারিচালিত রিকশা বিধিমালা ২০২৬’-এর বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি প্রদানসহ ১১ দফা দাবিতে সিলেটের
দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নে বিএনপি নেতাকে খুনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা ৩ নং তেতলি
মাদক এবং যানজট—সিলেট নগরীর দীর্ঘদিনের এই দুই বড় সমস্যা দূর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে সিলেট