editor
প্রকাশিত: 12:15 PM, November 9, 2026
মাদক এবং যানজট—সিলেট নগরীর দীর্ঘদিনের এই দুই বড় সমস্যা দূর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে সিলেট নগরে এই দুই সংকট আরও প্রকট রূপ ধারণ করেছে। একের পর এক পদক্ষেপ নিয়েও থামানো যাচ্ছে না মাদকের বিস্তার কিংবা যানজটের ভোগান্তি। এ নিয়ে সর্বস্তরের মানুষের মাঝে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।
সিলেটের মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রীর নির্দেশে সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরীর ৭০ থেকে ৮০ জন মূল মাদক ডিলারের একটি দীর্ঘ তালিকা তৈরি করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মূল ডিলাররা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।
সিলেটের বিস্তীর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবাধে মাদক প্রবেশ করছে এবং তা সয়লাব হয়ে যাচ্ছে নগরজুড়ে। পুলিশের বিগত দিনের অনুসন্ধানে দেখা গেছে, সিলেটের বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নেপথ্যেও ছিল এই মাদকের বিস্তার। আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সীমাবদ্ধতার অজুহাত মানতে নারাজ বাণিজ্যমন্ত্রী ও স্থানীয় নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় প্রশাসন ও আইনশৃঙ্ক্ষলা বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে মন্ত্রী দ্রুত এসব মাদক ডিলারদের গ্রেপ্তারের নির্দেশ দেন। দুই সপ্তাহ আগের দেওয়া নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন।
নগরীকে মাদকমুক্ত করতে কেবল আশ্বাস নয়, দেখতে চান দৃশ্যমান অগ্রগতি—এমনটাই জানিয়েছেন বৈঠকে উপস্থিত থাকা বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী। তিনি বলেন, মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।
অন্যদিকে সিলেট নগরবাসীর দ্বিতীয় প্রধান যন্ত্রণার নাম যানজট। বিশেষ করে নগরের অন্যতম প্রধান প্রবেশমুখ আম্বরখানা পয়েন্টে দীর্ঘ সময় স্থবির হয়ে থাকছে যানবাহন। বিমানবন্দরগামী যাত্রী ও প্রবাসীদের ঘণ্টার পর ঘণ্টা জটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনিয়ন্ত্রিত সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ড এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা হকারদের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে চিহ্নিত করা হয়েছে।
আম্বরখানার সিএনজি স্ট্যান্ডটি দ্রুত সরিয়ে নেওয়ার এবং নগরের প্রতিটি পয়েন্ট থেকে অবৈধ স্ট্যান্ড ও হকার উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সড়কে হকার বসা রোধ ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে সিটি করপোরেশন সব ধরনের সহায়তা প্রদান করবে।
সিলেটের এই দুই সংকটের স্থায়ী সমাধানে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, জালালাবাদ গ্যাসের চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যৌথ এই উদ্যোগ সিলেটের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়।
বাংলাদেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে চলমান সংকট ও শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জোর দাবি
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার সিলেট নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন
আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও
দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। সোমবার (৯
‘ব্যাটারিচালিত রিকশা বিধিমালা ২০২৬’-এর বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি প্রদানসহ ১১ দফা দাবিতে সিলেটের
দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নে বিএনপি নেতাকে খুনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা ৩ নং তেতলি
মাদক এবং যানজট—সিলেট নগরীর দীর্ঘদিনের এই দুই বড় সমস্যা দূর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে সিলেট