editor

প্রকাশিত: 2:04 PM, October 1, 2026

চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময়

চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময়

7

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সিলেট চেম্বার ভবনে আয়োজিত এ মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

5

মতবিনিময়কালে সিলেট জেলা রড, সিমেন্ট ও ঢেউটিন মার্চেন্ট গ্রুপের ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে নবনিযুক্ত প্রশাসকের প্রতি আহ্বান জানান তারা।

ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সিলেটের ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চেম্বারের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী নির্বাচনকে ঘিরে সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রয়োজন রয়েছে। তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত প্রশাসকের নেতৃত্বে চেম্বারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে উঠবে।

সভায় চেম্বারের নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরী ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বস্ত করেন। তিনি বলেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠনের সাথে সমন্বয় রেখে ব্যবসায়ীবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাবে।

2

সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জুবায়ের আহমদ, সহ-সভাপতি সামছ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ধর্ম সম্পাদক হাজিফ কামরুল ইসলাম, মো: রুবেল আহমদ, হাসান আহমদ প্রমুখ।

5

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা শেষে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

4

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শাহপরান থানা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৪১ সদস্য কমিটি গঠন

শাহপরান থানা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৪১ সদস্য কমিটি গঠন

4 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার আওতাধীন শাহপরান থানা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 2 অসীম

মেধা ও মননের বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় অধ্যক্ষের

মেধা ও মননের বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় অধ্যক্ষের

3 শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

কানাইঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দীন

কানাইঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দীন

2 আসন্ন কানাইঘাট পৌরসভা নির্বাচনকে ঘিরে সিলেটের স্থানীয় রাজনীতিতে চাঙ্গা হয়ে উঠেছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর

চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময়

চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময়

4 দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে

আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল

আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল

6 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিলেট সদরে নির্বাচনী হাওয়া বিএনপির মনোনয়ন দৌড়ে চার হেভিওয়েট, সরগরম মাঠ

সিলেট সদরে নির্বাচনী হাওয়া বিএনপির মনোনয়ন দৌড়ে চার হেভিওয়েট, সরগরম মাঠ

8 দেশজুড়ে বেজে উঠেছে নির্বাচনী সুর। সেই সুরের সবচেয়ে শক্তিশালী প্রতিধ্বনি এখন শুনা যাচ্ছে আধ্যাত্মিক নগরী সিলেটের হৃৎপিণ্ড সিলেট সদর

জেল-জুলুম ও হুলিয়া উপেক্ষা করে রাজপথে অদম্য রুবেল ইসলাম

জেল-জুলুম ও হুলিয়া উপেক্ষা করে রাজপথে অদম্য রুবেল ইসলাম

4 প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, দমন-পীড়ন কিংবা বারবার কারাবরণÑকোনো কিছুই দমাতে পারেনি রাজপথের আপসহীন ছাত্রনেতা রুবেল ইসলামকে। সিলেটের ছাত্ররাজনীতিতে ত্যাগ, সাহসিকতা

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রকি

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রকি

2 দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা ও কারাভোগের কারণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদল নেতা

1
8