editor
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
অনলাইন ডেস্ক :
মডেলিং ও অভিনয়ের মাধ্যমে দ্রুতই জনপ্রিয়তা পেয়ে যান সারিকা। কয়েক বছর বেশ দাপটের সঙ্গেই মিডিয়ায় প্রাণবন্ত উপস্থিতি ছিল এ অভিনেত্রীর।ক্যারিয়ারের চূড়ান্ত সাফল্যের সঙ্গে অবস্থান করার সময়ই হঠাৎ ছন্দপতন। শুটিং স্পটে দেরিতে উপস্থিত হওয়া, হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াসহ আরও কিছু অভিযোগ ওঠে তার বিরদ্ধে।তার পরও নির্মাতারা তাকে নিয়ে কাজ করার চেষ্টা করেছেন। তবে বিয়ের পর বেশ কিছু দিন একেবারেই নিজেকে আড়াল করে রাখেন। এর পর মা হওয়ার কারণে স্বাভাবিকভাবেই মিডিয়ায় কাজ থেকে বিরত থাকতে হয় তাকে।এভাবে একজন জনপ্রিয় অভিনয় তারকা হারিয়ে ফেলেন এক সাফল্যের অধ্যায়। তবে দুই বছর ধরেই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন সারিকা।গত বছরও খুব বেশি ব্যস্ত না থাকলেও চলতি বছর থেকে কাজের গতি বাড়িয়েছেন তিনি। বিশেষ করে গত ঈদের পর থেকে বিরতিহীনভাবেই অভিনয় করছেন।আগের মতো দর্শকপ্রিয়তা না থাকলেও পর্যায়ক্রমে আবারও দর্শকের প্রিয় অভিনেত্রী হতে যাচ্ছেন সারিকা। করছেন একের পর এক টিভি নাটক। এরই মধ্যে তিনি শেষ করেছেন আজাদ আবুল কালামের নির্দেশনায় ‘যমজ ১৪’, বিইউ শুভর ‘থার্ড ক্লাস’, দীপু হাজরার ‘গেম অব লাইফ’, রিপনের ‘ভালোবেসে যে পথ হারায়’ নাটকের কাজ।
নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, ভালোবেসে যে পথ হারায়’ নাটকটিতে আমি ৬০ বছরের বৃদ্ধার চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের চরিত্রে অভিনয় করাটা আমার জন্য বেশ কঠিন ছিল। তার পরও আমি চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।এ ছাড়া যমজ নাটকে আমার চরিত্রটি নিয়ে আশাবাদী। কারণ মোশাররফ ভাই অভিনীত এ নাটকটিরও আলাদা দর্শক আছে।পাশাপাশি দীপু ভাই, শুভর নাটক দুটিও বেশ ভালো হয়েছে। নাটকগুলোর সহশিল্পীরাও আমাকে সহযোগিতা করছেন।’
5 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
5 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
5 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
1 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
4 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
5 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
6 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
2 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।