editor
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধ্যাপকদের মধ্য থেকেই নির্দলীয় উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া, শিক্ষক-শিক্ষার্থী সবাই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন।
বুধবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এ সময় বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এখনো এ বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপক ভিসি হিসেবে নিয়োগ পায়নি। আমরা আমাদের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য চাই। আমাদের দাবি একটি অরাজনৈতিক ও ন্যায়সংগত দাবি।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী শোয়াইব বলেন, আমি একবার একটা আবেদনপত্র অফিসে জমা দিয়েছিলাম। কিন্তু আমি আবেদনের কোনো ফলাফল পাইনি। কারণ ভিসি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে হয়নি। আমাদের একটাই দাবি, সব ধরনের সিন্ডিকেট ভাঙতে হবে এবং দুর্নীতি বন্ধ করতে হবে। আমরা জীবন দিতে শিখে গেছি। আমরা রক্ত দিতে শিখে গেছি। প্রয়োজনে রক্ত আরো দেব।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, আমরা দাঁড়িয়েছি বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে। জগন্নাথের হল ও মাঠ ভাড়াটে ভিসির কারণে হারিয়েছিলাম। আমরা বৈষম্যের শিকার হলে কোনোভাবেই মেনে নেব না। জগন্নাথ ছাত্ররা সব বৈষম্য রুখে দেবে।
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা হাসান বলেন, আমাদের ১৫৬ জন প্রফেসর আছেন। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের ভিসি আমাদের মধ্যে থেকে হবে। কিন্তু আমাদের এমন ভিসি নিয়োগ দেওয়া হয়, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু জানে না।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু লাইক বলেন, গুচ্ছ পদ্ধতিতে আমাদের শিক্ষকরা যেতে না চাইলেও ভাড়াটে ভিসির কারণে যেতে হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হয়ে যাচ্ছে। আমরা জগন্নাথ থেকে ভিসি পেলে আশা করি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে যেতে পারব। আশা করি আমাদের বহুদিনের দাবি পূরণ হবে।
4 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
6 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
5 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
1 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া