editor

প্রকাশিত: 1:14 AM, November 7, 2020

ডিসেম্বরে আসছে সিলেট আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

ডিসেম্বরে আসছে সিলেট আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

7

অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা : হানিফ
যাচাই-বাছাই হচ্ছে সব অভিযোগ : সাখাওয়াত

মো.নুরুল ইসলাম
সব অভিযোগ যাচাই শেষে আগামী ডিসেম্বরের মধ্যেই সম্মেলন হওয়া সিলেট জেলা ও মহানগর সহ ৩১ জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শেষ করতে চান আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা।
ইতোমধ্যে সিলেট জেলা ও মহানগর ছাড়াও ৩১ জেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে এক বা একাধিক বৈঠকও হয়েছে। আগামী সপ্তাহে আরও কয়েকটি জেলার নেতাদের নিয়ে বৈঠকের কথা। একইসঙ্গে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী জানুয়ারি থেকেই শুরু হবে মেয়াদোত্তীর্ণ ৪৭ সাংগঠনিক জেলার সম্মেলন।
এর আগে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন শেষ করার কথা ভাবা হচ্ছে। দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, অভিযোগ ধরে যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তারা।
জানতে চাইলে দলের সিলেট বিভাগের সমন্বয়ক বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, অনেকের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। আমরা ফোনে সবার সঙ্গে যোগাযোগ করছি। সামনা-সামনিও বসব। সবার সঙ্গে আলাপ-আলোচনা করে ত্যাগী ও দুর্দিনের নেতাকর্মীদের নিয়ে আমরা সুন্দর কমিটি করতে চাই। নিজের দায়িত্বপ্রাপ্ত বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, সিলেট বিভাগের জেলাগুলোতে সম্মেলন হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি হয়নি। কীভাবে দ্রুত এ কমিটিগুলো দিতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে।
আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, আমরা জেলার নেতাদের সঙ্গে কথা বলছি। যারা অভিযোগ দিয়েছেন তাদের কাছে কী কী প্রমাণ আছে, সেগুলোও চাচ্ছি। যাচাই-বাছাই করে সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা করব।
সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, যে জেলা কমিটিগুলো গঠন করা হয়েছিল তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। বিভাগীয় সাংগঠনিক টিম অভিযোগগুলো দেখে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। পরে একটা কমিটি দলীয় সভাপতির কাছে জমা দেব। এর পরেই যেখানে যেখানে সম্মেলন হয়নি সেগুলোর সম্মেলন করার কাজ শুরু করব।
জানতে চাইলে সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মেয়াদোত্তীর্ণ জেলাগুলোর সম্মেলনের কাজ আরও আগেই শুরু করার কথা ছিল। শুরুও করেছিলাম। কিন্তু করোনা মহামারীর কারণে সেই কাজ শেষ করতে পারিনি। তারপরও যেহেতু নতুন করে জীবন শুরু হয়েছে। তাই জীবন ও সুরক্ষাকে গুরুত্ব দেয়ার পাশাপাশি সতর্কতার সঙ্গে আমরা আমাদের সাংগঠনিক কাজগুলোকেও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।
গত বছর কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনের আগে তড়িঘড়ি করে ২৯টি জেলার সম্মেলন করা হয়। চলতি বছর সম্মেলন হয় মাত্র দুটি জেলার। এসব জেলা সম্মেলন কোথায় সভাপতি-সাধারণ সম্পাদক কিংবা সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক বা সদস্য পদেরও নাম ঘোষণা করা হয়। অধিকাংশ জেলাই দুই নেতা, কোথায় এক নেতা, কোথায় বা তিন নেতায় চলছে।
জানা গেছে, সম্মেলন হওয়া এই জেলাগুলোর প্রস্তাবিত প্রায় প্রত্যেকটি কমিটির বিরুদ্ধেই একাধিক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগে দেখা গেছে, যুদ্ধাপরাধীর পরিবারের সন্তান, জামায়াত পরিবারের সদস্য, শিবির কর্মী, নিষ্ক্রিয় নেতা, মাদককারবারি ও সন্ত্রাসীদের রাখা হয়েছে। আত্মীয়করণ করা হয়েছে। দলের প্রাথমিক সদস্য নয়, অচেনা মুখের ছড়াছড়ি প্রস্তাবিত কমিটিতে। বাদ দেয়া হয়েছে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের। দলের সভাপতি প্রধানমন্ত্রীর নির্দেশে পরে ওই কমিটিগুলো নতুন করে গঠনের কাজ শুরু হয়। সম্প্রতি সিলেট বিভাগের সাংগঠনিক টিমের বৈঠক হয়েছে। প্রতি সপ্তাহে অন্তত একটি করে জেলার নেতাদের নিয়ে বসার সিদ্ধান্ত হয়। পাশাপাশি সভায় অভিযোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনার পর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শুরু এবং জানুয়ারি থেকে সম্মেলনের কাজ শুরুর বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সভায় চলমান করোনা সংকট এবং এই সংকটে দলের সাংগঠনিক কার্যক্রম কীভাবে গতিশীল রাখা যায় তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
জানতে চাইলে সিলেট বিভাগীয় টিমের সদস্য মুশফিক হোসেন চৌধুরী বলেন, সম্মেলন হওয়া জেলাগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে চাই। কমিটির বিরুদ্ধে আসা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ ধরে ধরে যাচাই-বাছাই করব। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এদিকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সম্মেলন শেষ করতে হবে। পাশাপাশি দলের সর্বশেষ কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের পরামর্শ দেন। ইতোমধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কিছু কিছু স্থানে সম্মেলন শুরু হয়েছে।
জানা গেছে, সিলেট বিভাগে মেয়াদোত্তীর্ণ যেসব উপজেলা আছে। ডিসেম্বরের মধ্যেই তার সম্মেলন শেষ করতে কাজ শুরু করেছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। ইতিমধ্যে সিলেট জেলার নেতাদের নিয়ে বৈঠক করেছেন তারা। সেখানে উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকরাও ছিলেন। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যে উপজেলাগুলোর সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া দেশের কিছু কিছু উপজেলার সম্মেলনে তারিখ চূড়ান্ত হয়েছে। জানতে চাইলে আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক আরো জানান, নেত্রীর নির্দেশনা মেনে আমরা স্বাস্থ্যবিধি মেনে দল কার্যক্রম শুরু করেছি। উপজেলা সম্মেলনগুলো করতে নেতাদের সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনা করছি। ইতোমধ্যে কয়েকটির তারিখও ঠিক হয়েছে। জেলার পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগগুলো যাচাই-বাছাই করে আমরা নভেম্বরের মধ্যেই কমিটিগুলো নেত্রীর কাছে জমা দিতে পারব বলে আশা করছি।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

2 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

6 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 4 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

4 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

4 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

7 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

2 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

1
2