editor

প্রকাশিত: 12:48 PM, March 24, 2021

সংক্রমণের ঊর্ধ্বগতিতে শয্যা সংকটের শঙ্কা

সংক্রমণের ঊর্ধ্বগতিতে শয্যা সংকটের শঙ্কা

অনলাইন ডেস্ক

দেশে অস্বাভাবিক হারে বাড়ছে করোনা সংক্রমণ। মঙ্গলবার শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৫৪ জন, সোমবার এ সংখ্যা ছিল ২ হাজার ৮০৯ জন এবং রোববার ২ হাজার ১৭২ জন। নতুন শনাক্তদের মধ্যে প্রতিদিন গড়ে একশ থেকে দেড়শজন হাসপাতালে ভর্তি হচ্ছেন। ইতোমধ্যে রাজধানীর কোভিড হাসপাতালগুলোর আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) শয্যা প্রায় শেষ। সাধারণ শয্যার সংখ্যাও পূর্ণ হতে চলেছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে ১১৮ জন রোগী বেশি ভর্তি আছেন। এ হারে রোগী বাড়লে আগামী দু-এক দিনের মধ্যে কোভিড ডেডিকেটেড সব হাসপাতালের শয্য পূর্ণ হয়ে যাবে। এরপর শয্যার তুলনায় রোগী বাড়তে থাকবে। সেই পরিস্থিতি হওয়ার আগেই দ্রুত হাসপাতাল শয্যা বৃদ্ধির প্রস্তুতি নিতে হবে। তৈরি রাখতে হবে ফিল্ড হাসপাতাল। এমনকি বেসরকারি পর্যায়ের সব আইসিইউ শয্যা সরকারি ব্যবস্থাপনায় আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সরকারি ব্যবস্থাপনায় ৯ কোভিড হাসপাতালে শয্যা রয়েছে ২ হাজার ৩৮১টি। এর মধ্যে রোগী ভর্তি আছেন ১ হাজার ৭৪৫ জন এবং ফাঁকা আছে ৬৩৬টি। এসব হাসপাতালে ১০৩টি আইসিইউ শয্যার ৯২টিতে রোগী ভর্তি আছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে মোট শয্যা রয়েছে ৩ হাজার ৩২১টি এর মধ্যে রোগী আছেন ২ হাজার ২৩৩ জন। ফাঁকা শয্যার সংখ্যা ১ হাজার ৮৮টি। কোভিড চিকিৎসায় নিয়োজিত ১১ বেসরকারি হাসপাতালে আইসিইউ শয্যা আছে ১৬৪টি এর মধ্যে রোগী ভর্তি আছেন ১১৮ জন। সব মিলে সারা দেশে কোভিড রোগীদের জন্য সাধারণ শয্যা রয়েছে ১০ হাজার ৫০০টি। এর মধ্যে ২ হাজার ৯৫৯ রোগী ভর্তি আছেন। এছাড়া সারা দেশে আইসিইউ শয্যা আছে ৫৪৯টি। এর মধ্যে ৩০৬ রোগী চিকিৎসাধীন রয়েছেন। অধিদপ্তর আরও জানায়, রোববার রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি ছিল ২ হাজার ৮২ জন, সোমবার এটি বেড়ে হয় ২ হাজার ১৫৮ জন এবং মঙ্গলবার এই সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ২৩৩ জন।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুতগতিতে করোনা রোগী বাড়ছে। এদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হলে স্বল্প সময়ে হাসপাতালে শয্যা সংখ্যা বাড়াতে হবে। পাশাপাশি ফিল্ড হাসপাতাল প্রস্তুত করতে হবে। তারা বলেন, নতুন স্থাপনা না করেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা আরও বাড়ানোর সুযোগ আছে। কুর্মিটোলা হাসপাতালের ফাঁকা স্থানে আরও প্রায় একশ এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ তলার কেবিন ব্লকে কমপক্ষে ৭০টি শয্যা বাড়ানো সম্ভব। ফিল্ড হাসপাতাল তৈরি না হলে রোগী সামলানো কঠিন হয়ে পড়তে পারে।
এ প্রসঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ এবং ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ যুগান্তরকে বলেন, সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে সামনে বড় ক্রাইসিস সৃষ্টি হতে পারে। সেটি এড়াতে হলে চারটি বিষয় অবশ্যই মানতে হবে। ১. অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ২. হাত ধোয়ার অভ্যাস বজায় রাখতে হবে ৩. শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে এবং ৪. টিকা নিতে হবে। এর পাশাপাশি অধিদপ্তর থেকে যে ১২ দফা সুপারিশ করা হয়েছিল সেটি বাস্তবায়নে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। যেসব হাসপাতালে করোনা চিকিৎসা বন্ধ করা হয়েছিল সেগুলো পুনরায় চালু করতে হবে। প্রয়োজনে আরও নতুন নতুন হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তবে মনে রাখতে হবে, হাসপাতালের শয্যা বাড়িয়ে করোনা নিয়ন্ত্রণ করা যাবে না। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই এটি নিয়ন্ত্রণে আনতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৫৪ জন। এর আগে গত বছরের ১৬ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়। সেদিন ৩ হাজার ৭৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২৬ হাজার ৩৫৭টি। অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৯৫৪টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। এর আগে সোমবার সংক্রমণের হার ছিল ১১ দশমিক ১৯ শতাংশ এবং রোববার ১০ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। গণিতজ্ঞদের মতে, রোগী জ্যামিতিক বা গাণিতিক হারে বাড়ছে না। তবে গণিতের ভাষায় একে বৃদ্ধির উল্লম্ফন বলা যেতে পারে। এ প্রসঙ্গে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব ও সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এমএ আজিজ যুগান্তরকে বলেন, এবারের করোনার যে ভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে সেটি বেশি শক্তিশালী। তাই এবারে শনাক্ত রোগীর সংখ্যা অনেক বেশি লক্ষ করা যাচ্ছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে যে হাসপাতালগুলো বন্ধ করা হয়েছিল সেগুলো চালু করলেই হবে না। শয্যা সংখ্যাও বাড়াতে হবে। পাশাপাশি একাধিক ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখতে হবে। জটিল রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি ব্যবস্থাপনায় যেসব আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) শয্যা রয়েছে সেগুলো সরকারি ব্যবস্থাপনায় আনতে হবে। এদিকে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানকে কোভিড চিকিৎসার জন্য প্রস্তুত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। সোমবার রাতে মন্ত্রণালয়ের স্বাস্থসেবা বিভাগের স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- লালকুঠি হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল ও ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান যুগান্তরকে বলেন, বর্তমানে দেশে করোনা সংক্রমণের যে ধারাবাহিকতা লক্ষ করা যাচ্ছে সেটি সহজে নিয়ন্ত্রিত হবে এমনটি মনে করার কারণ নেই। তাই হাসপাতালের শয্যা সংখ্যা বাড়াতে হবে। পাশাপাশি আইসিইউ, হাইফ্লো নেজাল কেনোলা ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হবে। তবে স্বাস্থ্যবিধি মানার ওপরে গুরুত্ব দিতে হবে। অন্যথায় সংক্রমিত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সরকারের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিঞা যুগান্তরকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে কাজ চলছে। ইতোমধ্যে আমি নিজেই ডিএনসিসি মার্কেট পরিদর্শন করেছি। সেখানে ১ হাজার ৫০ শয্যার আইসোলেশন সেন্টারসহ ৫০ শয্যার আইসিইউ শয্যা স্থাপন করার ব্যবস্থা রয়েছে। তবে প্রস্তুতি সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। কারণ মার্কেট সিটি করপোরেশনের, বর্তমানের ব্যবহার করছে আর্মড ফোর্সেস ডিপার্টমেন্ট আর হাসপাতাল চালাতে হবে স্বাস্থ্য অধিদপ্তরকে। তাছাড়া রোগীদের বাথরুম, লেট্রিনসহ বেশকিছু অবকাঠামোগত কাজও সম্পন্ন করতে হবে। বাকি চারটি হাসপাতালের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ওই হাসপাতালগুলোতে বর্তমানে বিভিন্ন রোগে আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন। তাদের চিকিৎসা সম্পন্ন করে বাড়ি পাঠাতে হবে। তারপর কোভিড রোগীদের চিকিৎসায় আরও জনবল (চিকিৎসক, নার্স) পদায়ন করতে হবে। সব মিলিয়ে কিছুটা সময় লাগবে।

অনলাইন ডেস্ক(রিপা-২)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার