editor
প্রকাশিত: 5:29 PM, May 25, 2024
তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে রিকশাওয়ালা, পরিবহন শ্রমিক ও পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।
শনিবার (২৫ মে) নগরীর আম্বরখানা পয়েন্টে দুপুর ২টায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির নেতৃত্বে তৃষ্ণার্তদের হাতে হাতে সুপেয় পানি ও স্যালাইন তুলে দেওয়া হয়।
এ সময় আলম খান মুক্তি বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে দেশে অতি গরমে অতিষ্ঠ মানুষদের সেবা দিতে আমি রাস্তায় এসেছি। অসহনীয় তাপমাত্রায় খেটে খাওয়া মানুষগুলো নিদারুণ কষ্টে পতিত হয়েছে। তারাই গায়ের ঘাম এবং শ্রম দিয়ে সভ্যতাকে আখরে রেখেছে। তাদের হাতে এক বোতল পানি ও স্যালাইন দিয়ে আমরা কর্তব্য পালন করছি। তিনি আরও বলেন, তীব্র দাবদাহের কারণে হিটস্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। এজন্য আমরা মানুষের মধ্যে পানি বিতরণ করছি। আমরা চায় মানুষের ভেতরে পানি খাওয়ার অভ্যাস গড়ে উঠুক। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা সবার মধ্যে সুপেয় পানি, খাবার স্যালাইন বিতরণ করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সুপেয় পানি ও স্যালাইন বিতরণের সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু, মনসুর হাসান চৌধুরী সুমন, আমিনুল ইসলাম আমিন, এমদাদুল হক উবেদ, শেখ মোহাম্মদ আমিন, জুয়েল আহমদ, মাহফুজ আহমদ প্রমুখ।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার