editor

প্রকাশিত: 10:05 PM, December 8, 2023

দিরাই-শাল্লার উন্নয়ন নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে চাই: আল আমিন চৌধুরী

দিরাই-শাল্লার উন্নয়ন নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে চাই: আল আমিন চৌধুরী

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন) চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকারের বিগত পনরো বছরে দেশব্যাপী যে উন্নয়নের মহাযজ্ঞ চলছে, সঠিক নেতৃত্বের অভাবে সেই উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে দিরাই শাল্লার জনগন। দক্ষ এবং যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে হাওর পাড়ের মানুষজন। এই এলাকার জনগণ নেতৃত্বের পরিবর্তন চায়, উন্নয়ন চায়। আমি দিরাই-শাল্লার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চনার কারণেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। দিরাই-শাল্লার সুপরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে আমি জননেত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে চাই।

তিনি শুক্রবার (৮ ডিসেম্বর) নগরীর পাঠানটুলাস্থ একটি কমিউিনিটি সেন্টারে সিলেটস্থ দিরাই-শাল্লাবাসীর উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আবিদ আলীর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুহেল আহমদ ছইল মিয়া, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ হাবিবুর রহমান, ছাতক ডিগ্রি কলেজের অধ্যক্ষ তুলসী দাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, ভাটিপাড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতা, জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইশতিয়াক হুসাইন মঞ্জ্,ু মহানগর তাঁতীলীগের সভাপতি নোমান আহমেদ, কুলঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি সফিকুল আলম চৌধুরী টিটু, মহানগর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক লিলু, যুবলীগ নেতা জিল্লুর রহমান, প্রধান শিক্ষক সঞ্জিত দাস, রফিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল আলম সুহেল, বিনিয়ামীন রাসেল,রেদুয়ান মাহমুদ, এস এম শামীম, মাহবুব ভক্ত চৌধুরী, সৈয়দ আহমেদ দুলাল, মৃন্ময় দাস ঝুটন, নির্মলেন্দু সরকার কল্লোল, রুহুল আমিন, নুর হোসেন চৌধুরী, জিন্নুরাইন মেনন, হিমকর দাস বাঁধন, আমীর হামজা খাঁন, মো: শাহাব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মো: নাসির উদ্দিন, গীতাপাঠ করেন অবিনাশ চন্দ্র দাস। উদ্যোক্তাদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের উন্নয়ন পরামর্শক আফজাল মোহাম্মদ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও