editor
প্রকাশিত: 12:16 PM, November 8, 2026
সিলেট সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের রাজনীতি ও সামাজিক উন্নয়নে এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব নজরুল ইসলাম মুনিম। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে রাজপথের আন্দোলন-সংগ্রাম, দলীয় সাংগঠনিক দায়িত্ব এবং সমাজসেবায় তিনি নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছেন।
১৯৮৭ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু। ১৯৯০-এর গণ-অভ্যুত্থান এবং ১৯৯১-এর নির্বাচনে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নিজ চাচা নূরুল ইসলামসহ মুরুব্বিদের নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯৩ সালে তৎকালীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯৭ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে মহানগর বিএনপির প্রথম কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার পর টানা তিন মেয়াদে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি সংস্কৃতি ও ক্রীড়া অঙ্গনেও ভূমিকা রেখেছেন। ১৯৯৩ সালে তিনি জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিলেট জেলার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯৯৬ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি ধানের শীষের প্রার্থীর পক্ষে রাজপথে সক্রিয় থেকে রাজনৈতিক হয়রানি ও মামলার শিকার হন। ২০২৪-এর জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পর ২০২৬ সালের জাতীয় নির্বাচনেও তিনি মহানগরের ১৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন এবং ধানের শীষের বিজয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
রাজনীতির পাশাপাশি সমাজসেবায় নজরুল ইসলাম মুনিম অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ‘ছড়ার পার যুব উন্নয়ন সংঘ সুগন্ধা’র প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তরুণদের ঐক্যবদ্ধ করে পরিচ্ছন্নতা অভিযান, বার্ষিক ওয়াজ মাহফিল, খেলাধুলা, শীতবস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ, ফ্রি স্বাস্থ্যসেবা ও সামাজিক ভ্রমণের আয়োজন করেন। দীর্ঘ ১৬ বছর তিনি এ সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন।
এছাড়া তিনি লালদীঘির পার, কালীঘাট, চাল বাজারসহ ৭টি বাজার নিয়ে গঠিত ঐতিহাসিক ‘সিলেট ব্যবসায়ী সমিতি’র ১৯৯৭ সালে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০২৫ সালে সভাপতি নির্বাচিত হন। ২০২২ ও ২০২৬ সালে তিনি ‘বৃহত্তর কালীঘাট যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদ’-এর সাধারণ সম্পাদক মনোনীত হন।
ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবদান অপরিসীম। তিনি ছড়ার পার জামে মসজিদের মোতাওয়াল্লী, দরগাহে হযরত শাহনূর (রহ.) মাদ্রাসার সভাপতি এবং বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, এমদাদুল উলুম মাদ্রাসা ও জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য। একই সাথে তিনি লায়ন্স ক্লাব সিলেট সিটির ভাইস প্রেসিডেন্ট, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং কালীঘাট, চাউল বাজার ও পেঁয়াজপট্টি শ্রমিক কল্যাণ সমিতিগুলোর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। জনসেবায় উৎসর্গীকৃত এই নেতার হাত ধরেই এগিয়ে চলেছে ১৪ নম্বর ওয়ার্ডের সর্বাত্মক উন্নয়ন।
বাংলাদেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে চলমান সংকট ও শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জোর দাবি
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার সিলেট নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন
আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও
দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। সোমবার (৯
‘ব্যাটারিচালিত রিকশা বিধিমালা ২০২৬’-এর বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি প্রদানসহ ১১ দফা দাবিতে সিলেটের
দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নে বিএনপি নেতাকে খুনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা ৩ নং তেতলি
মাদক এবং যানজট—সিলেট নগরীর দীর্ঘদিনের এই দুই বড় সমস্যা দূর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে সিলেট